অবশেষে চালুর পথে শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতাল

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে অবশেষে চালুর পথে রাজধানীর শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতাল। প্রায় চার বছর ধরে অব্যবহৃত পড়ে থাকা দেড় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটির পরিচালনা পদ্ধতি প্রায় চূড়ান্ত হয়েছে।

হাসপাতালটি কোম্পানি আইনের আওতায় পরিচালিত হবে। দ্রুতই আলাদা পরিচালনা পর্ষদ বা বোর্ড অব ডিরেক্টরস গঠন করা হবে। এরপর নতুন করে জনবল নিয়োগের কার্যক্রম শুরু হবে। করপোরেট ব্যবস্থাপনায় পরিচালিত এই হাসপাতালে নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না।

সিঙ্গাপুরের একটি হাসপাতালের আদলে নির্মাণ করা হয় শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতালটি। নির্মাণ শেষে দক্ষিণ কোরিয়া এটি বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করে। এরপর হাসপাতালটির ব্যবস্থাপনা নিয়ে নানা জটিলতা ও অব্যবস্থাপনা দেখা দেয়। ফলে বিপুল অর্থ ব্যয়ে নির্মিত হাসপাতালটি দীর্ঘ সময় কার্যত অলস পড়ে থাকে।

আলাদা বোর্ডের অধীনে পরিচালনা

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর হাসপাতালটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ) আইন সংশোধন করা হয়েছে। নতুন ব্যবস্থায় হাসপাতালটি আলাদা বোর্ড অব ডিরেক্টরসের মাধ্যমে পরিচালিত হবে।

হাসপাতালের পরিচালনা পর্ষদে হাসপাতাল ব্যবস্থাপনায় অভিজ্ঞ ব্যক্তিদের রাখা হবে। আগামী সপ্তাহের মধ্যেই বোর্ড গঠন হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

হাসপাতালের ১০ শতাংশ মালিকানা সরকারের এবং বাকি ৯০ শতাংশ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমইউ)। পরিচালনা কাঠামো অনুযায়ী, উপাচার্য হাসপাতালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। একজন উপ-উপাচার্য ব্যবস্থাপনা পরিচালক এবং করপোরেট হাসপাতাল পরিচালনায় অভিজ্ঞ একজনকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে।

চুক্তিভিত্তিক জনবল নিয়োগ

পরিচালনা পর্ষদ গঠনের পর তাদের অধীনে নিয়োগ কমিটি গঠন করা হবে। ওই কমিটির মাধ্যমে হাসপাতালের প্রয়োজনীয় জনবল নতুন করে নিয়োগ দেওয়া হবে।

করপোরেট হাসপাতালের আদলে এখানে আলাদা বেতন কাঠামো থাকবে। সব নিয়োগ হবে চুক্তিভিত্তিক। বেতনের পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের লভ্যাংশ দেওয়ার ব্যবস্থাও রাখা হতে পারে। তবে নিয়োগপ্রাপ্ত কেউ প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না।

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, হাসপাতালের ব্যবস্থাপনার জন্য আলাদাভাবে লোক নিয়োগ করা হবে। এটি সম্পূর্ণ পৃথক একটি ইউনিট হিসেবে পরিচালিত হবে।

হাসপাতালটি লাভজনক নাকি অলাভজনক হবে, সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। তবে হাসপাতাল থেকে আয় হলে তা ব্যক্তিগতভাবে কেউ নিতে পারবেন না; বরং হাসপাতালের উন্নয়ন ও সেবার মান বাড়াতে সেই অর্থ পুনরায় বিনিয়োগ করা হবে।

দুই-তিন মাসের মধ্যে উদ্বোধনের লক্ষ্য

স্বাস্থ্যমন্ত্রী জানান, এটি বিশ্বমানের একটি হাসপাতাল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে, এমনকি দুই মাসের মধ্যেই হাসপাতালটি উদ্বোধন করা হতে পারে।

এখানে উন্নত চিকিৎসাসেবা, দক্ষ চিকিৎসক এবং আধুনিক পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকবে। এর ফলে জটিল রোগের চিকিৎসার জন্য বাংলাদেশের অনেক রোগীকেই আর বিদেশে যেতে হবে না বলে আশা করছে সরকার।

হাসপাতালটির মাধ্যমে দেশে বিদেশমুখী চিকিৎসার একটি বিকল্প ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

৭৫৮ শয্যার হাসপাতাল

২০২২ সালের ১৪ সেপ্টেম্বর শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতালটি উদ্বোধন করা হয়। ৭৫৮ শয্যার এই হাসপাতালে রয়েছে ১০০ শয্যার আইসিইউ ইউনিট এবং ১৪টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার।

বিশেষায়িত চিকিৎসাসেবার জন্য হাসপাতালে লিভার, কিডনি ও কার্ডিয়াকসহ মোট পাঁচটি বিশেষায়িত সেন্টার রয়েছে।

দীর্ঘদিন অব্যবহৃত থাকার পর নতুন পরিচালনা কাঠামোর মাধ্যমে হাসপাতালটি চালু হলে দেশের জটিল ও বিশেষায়িত চিকিৎসাসেবায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরাজের ৪ উইকেটে ত্রিনবাগোকে হারাল গায়ানা

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ

ইউক্রেন যুদ্ধে সাড়ে ৪ বছরে ৫ লাখ রুশ নিহতের দাবি ব্রিটেনের

পুকুর-খালঘেরা স্কুল, ভাঙা সাঁকোয় ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিশুরা

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

অক্টোবর থেকে দেশে উৎপাদন হবে সাশ্রয়ী স্মার্টফোন, দাম ৩ হাজার

দেশের উন্নয়ন টেকসই করতে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে: তথ্যমন্ত্রী

বিদ্যুৎ ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট, তীব্র লোডশেডিং

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

১০

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট

১১

খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয়

১২

হরমুজে মার্কিন জাহাজ ও ট্যাংকারে হামলার দাবি ইরানের

১৩

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

১৪

নাচোলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মানসিক নির্যাতনের অভিযোগ

১৫

ভেনিসে বাঁধনের ওপর হামলা, ফেসবুক লাইভে জানালেন ঘটনার বর্ণনা

১৬

আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ জন, বেড়েছে প্রাণহানি

১৭

সরাইলে ১০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট, দুর্ভোগে যাত্রীরা

১৮

প্রাথমিক শিক্ষক বদলি স্থগিত, ১৪ হাজার শিক্ষকের পদায়নের অপেক্ষা

১৯

সড়ক দুর্ঘটনায় বিএসটিআইয়ের পরীক্ষক শেখ মিশা খাতুন নিহত

২০