জাতিসংঘ সফর শেষে দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পাঁচ দিনের সফর শেষে দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে এমিরেটসের একটি ফ্লাইটে তিনি ঢাকার পথে যাত্রা করেন। বিষয়টি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল বাসসকে নিশ্চিত করেছেন।

বাসসের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটটি দুবাই সময় রাত ২টার দিকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটির সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল।

নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো ইউএনজিএর সাধারণ বিতর্কে ভাষণ দেন। ২৪ সেপ্টেম্বরের ওই ভাষণে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেন।

সফরের শেষ পর্যায়ে ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক ছাড়েন প্রধানমন্ত্রী। এরপর দুবাই হয়ে তাঁর ঢাকায় ফেরার যাত্রা শুরু হয়। দুবাইয়ে পৌঁছে তিনি ঢাকার ফ্লাইটের জন্য অপেক্ষা করেন।

নিউইয়র্কে চার দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী জাতিসংঘ-সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করেন। বাসসের তথ্য অনুযায়ী, তাঁর কর্মসূচিতে ১১টি দ্বিপক্ষীয় বৈঠকসহ বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও অনুষ্ঠান ছিল। এসব আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক শান্তির মতো বিষয় উঠে আসে।

প্রধানমন্ত্রী তাঁর ইউএনজিএ ভাষণে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর গুরুত্ব দেন এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর সহযোগিতা চান।

এ ছাড়া সফরকালে তুরস্ক, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান, থাইল্যান্ড, কুয়েতসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য-বিনিয়োগ ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন তিনি। বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গেও বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

সূত্র: বাসস।

✈️ ঘুরে আসুন স্বপ্নের গন্তব্যে!

দেশ-বিদেশের আকর্ষণীয় পর্যটন স্থানে ভ্রমণের জন্য যোগাযোগ করুন Meghpahar Vromon-এর সঙ্গে।

  • ✔️ আকর্ষণীয় ট্যুর প্যাকেজ
  • ✔️ পরিবার ও বন্ধুদের নিয়ে গ্রুপ ট্যুর
  • ✔️ নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণ
  • ✔️ হোটেল ও যাতায়াতের ব্যবস্থা

📞 ফোন: 01318090285

🌐 ওয়েবসাইট: www.meghpaharvromon.com

এখনই ভ্রমণ বুক করুন

🌍 Meghpahar Vromon Travel Agency

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন অনুদান, ঋণ নয়: তারেক রহমান

১

এমপির গ্রামের বাড়িতে আগুন, আওয়ামী লীগকে সন্দেহ নুসরাতের

২

শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠন শুনানি আজ

৩

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

৪

দীপাবলির বাজি নিয়ে ক্ষুব্ধ উরফি, দিলেন জেলে পাঠানোর দাবি

৫

বৈরিতা সত্ত্বেও ভারত থেকে পাকিস্তানের আমদানি বেড়েছে ৬৯ শতাংশ

৬

আমির হামজার ভাইরাল অডিও সত্য, দাবি রাশেদ খানের

৭

জামায়াত-শিবির আ. লীগের কর্মকাণ্ড স্বাভাবিক করছে: রাশেদ খান

৮

ঝিনাইদহে ট্রাকচাপায় ছাত্রদল নেতা নিহত, আহত নারী

৯

ফরিদপুরে বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত চালকের

১০

দেশের ৮ বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

১১

ফতুল্লায় মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, দগ্ধ ৬ শিক্ষার্থী

১২

২০২৭ সালে মাধ্যমিক বিদ্যালয়ে ৭০ দিনের ছুটির প্রস্তাব

১৩

জনবল সংকটে চতরা মা ও শিশু কল্যাণ কেন্দ্র, চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা

১৪

সিলেট টেস্টে বড় লিড নিয়ে জয়ের ছক কষছে ওয়েস্ট ইন্ডিজ

১৫

হরমুজ প্রণালির দিকে ৩ ক্ষেপণাস্ত্র, কেশম দ্বীপে বিস্ফোরণ

১৬

কুয়াকাটায় ইজিবাইকের ধাক্কায় গাছের সঙ্গে, চিকিৎসক নিহত

১৭

বিয়ে করলেন পারশা মাহজাবিন, গোপন রাখলেন স্বামীর পরিচয়

১৮

কুড়িগ্রামে পৌর কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী আহত

১৯

২০২৮ সালে নতুন কারিকুলাম, ২০২৭ সালের মধ্যে সব স্কুলে মিড-ডে মিল

২০