ইবিতে স্থানীয়দের হাতে শিক্ষার্থী যুগল আটক, বিয়ের সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকসংলগ্ন একটি নির্জন এলাকা থেকে এক শিক্ষার্থী যুগলকে আটক করেছেন স্থানীয়রা। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়। উভয়ের সম্মতিতে পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পূর্ব পাশে মাদ্রাসা মসজিদসংলগ্ন কাঁঠালবাগানের ভেতর থেকে ওই দুই শিক্ষার্থীকে আটক করা হয়।

জানা গেছে, আটক দুই শিক্ষার্থীর মধ্যে তরুণ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং তরুণী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ওই ছাত্র বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। আর ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন একটি মেসে থাকেন।

স্থানীয়দের ভাষ্য, কয়েক মাস ধরে ওই দুই শিক্ষার্থীকে নিয়মিত ওই এলাকার নির্জন স্থানে অবস্থান করতে দেখা যাচ্ছিল। শুক্রবার রাতে তাদের গতিবিধি লক্ষ্য করে স্থানীয়রা সেখানে গিয়ে তাদের আটক করেন। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের কাছে তাদের হস্তান্তর করা হয়।

এরপর দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদের সময় তারা নিজেদের মধ্যে সম্পর্কের কথা স্বীকার করেন এবং বিয়েতে সম্মতি জানান বলে প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে জানানো হয়েছে।

আটক ছাত্র বলেন, ‘গত ৭/৮ মাস ধরে আমাদের সম্পর্ক। আমি ভুল করেছি। তাছাড়া আমি ওই মেয়েকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করতে রাজি আছি।’

পরিবারের উপস্থিতিতে বিয়ের সিদ্ধান্ত

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, দুই শিক্ষার্থীকে প্রক্টর অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তারা তাদের সম্পর্কের বিষয়টি স্বীকার করেন। পরে উভয়েই বিয়েতে সম্মতি জানান।

তিনি বলেন, দুই শিক্ষার্থীর বাবা-মাকে ডাকা হবে। তাদের উপস্থিতিতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিয়ের ব্যবস্থা করা হবে।

প্রক্টর আরও বলেন, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে ছাত্রী যে মেসে থাকেন, সেই মেসের মালিককেও তলব করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের আবাসন ও মেসে অবস্থানের সময়সীমা সংক্রান্ত নিয়ম মানা হচ্ছে কি না, সেটিও বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এদিকে স্থানীয়দের হাতে দুই শিক্ষার্থী আটকের ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের আচরণ ও আবাসিক এলাকার শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার কাছে হারে কঠিন সমীকরণে বাংলাদেশ

১

কাঞ্চনজঙ্ঘা দেখতে তেঁতুলিয়া যাবেন? জেনে নিন প্রয়োজনীয় তথ্য

২

১৭ বছরের জঞ্জাল ১৭ দিনে শেষ হবে না: পানিসম্পদমন্ত্রী এ্যানি

৩

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪

ইবিতে স্থানীয়দের হাতে শিক্ষার্থী যুগল আটক, বিয়ের সিদ্ধান্ত

৫

টিকটক ভিডিও বানাতে পুকুরে ঝাঁপ, দেড় বছর পর টিকটকার গ্রেপ্তার

৬

মহেশখালীতে এলএনজি ট্রান্সফার শুরু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ

৭

হান্নান মাসউদের বক্তব্য ঘিরে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৮

৮

পরীক্ষার কারণে নভেম্বরে-ডিসেম্বরে স্থানীয় ভোট নয়, জানুয়ারিতে আশা ইসির

৯

বিজিবির সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ, নতুন হার কার্যকর ২০২৮ সালে

১০

রাজনৈতিক ‘গডফাদার’ বদলেছে, বাড়ছে কিশোর গ্যাংয়ের দাপট

১১

ফাতেহা-ই-ইয়াজদাহমে আজ বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস খোলা

১২

জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া রাজধানীর সবজির বাজার

১৩

৫ হাজার টাকা নিয়ে বিরোধ, অপ্রতিম হত্যা তদন্তে নতুন তথ্য

১৪

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি ২০২৭

১৬

ইউএনজিএতে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

এক লাফে ২০ টাকা বাড়ল ডিজেল-পেট্রলসহ সব জ্বালানি তেলের দাম

১৮

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক

১৯

ভোরের মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

২০