ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: টুকু

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ভারত থেকে ফেসবুকের মাধ্যমে হুমকি-ধমকি দিয়ে কোনো কাজ হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের পতন ঘটানোর কথা বলা হলেও এসব হুমকিতে সরকার বিচলিত হবে না বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন টুকু।

তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। তাই হুমকি-ধমকি দিয়ে কোনো কাজ হবে না বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে টুকু বলেন, আইন অনুযায়ী যাদের যে শাস্তি হওয়ার, তা হবে। তিনি আরও বলেন, চ্যালেঞ্জ দিয়ে চলার বিষয়টি মেনে নেওয়া হবে না।

সিরাজগঞ্জের সাম্প্রতিক সংঘর্ষের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, তিনি সিরাজগঞ্জ শহরে শান্তি চান। শহরে অশান্তি সৃষ্টি হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে টুকু বলেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে অন্য ধর্মাবলম্বীদের সহযোগিতা করবেন। অন্যের ধর্ম নিয়ে কটূক্তি না করার শিক্ষার কথাও তিনি উল্লেখ করেন।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের সমস্যার বিষয়ে সরকার কাজ করছে। জনগণের ধৈর্যের প্রশংসা করে তিনি সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের কথাও বলেন।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের আমিরুল ইসলাম খান আলিম। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি বেগম রোমানা মাহমুদ। এ ছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের অবস্থান জানাল দিল্লি

১

সৌদিতে দক্ষ কর্মীদের পরিবার নেওয়ার নিয়মে বড় পরিবর্তন

২

ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়ে লড়েছে: রিজভী

৩

প্রাথমিকের নিয়োগে নতুন সংকট, চাকরিতে যোগ দেননি ১,৪৭১ জন

৪

নারীরা কেন বিয়েতে আগ্রহ হারাচ্ছে, বাস্তবতা কী বলছে?

৫

মেসির শেষ ম্যাচের আগে রিভার প্লেটের বিশেষ সম্মান

৬

উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কাঁপল দিল্লিও

৭

মেসির বিদায়ে আবেগঘন বার্তা দিলেন পূর্ণিমা-পরীমনি-ইরফান

৮

সৌদির দুই বিমানবন্দরে হামলা, আহত ৩; বাড়ছে উত্তেজনা

৯

সালমান মুক্তাদিরের মন্তব্যে নাছিরের জবাব, বললেন যা

১০

এআইয়ের সঙ্গে প্রেমে লাগাম, চীনের নতুন নিয়মে কী বদলাবে?

১১

অন্তরঙ্গ দৃশ্য ফাঁস ঠেকাতে শুটিং সেটে ফোন নিষিদ্ধের দাবি

১২

নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

১৩

আবারও সিন্ডিকেটের খপ্পরে দেশ, প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

১৪

মানুষ কেন ভ্রমণে টাকা খরচ করে, এর আসল লাভ কোথায়?

১৫

তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদী হুমায়ুন কবির

১৬

শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাজেট আরও বাড়বে

১৭

রাবিতে হামলার ঘটনায় ছাত্রদলের লাগাম টানার দাবি ডাকসু ভিপির

১৮

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির সম্পৃক্ততা নেই বলে দাবি রাশেদ খাঁন।

১৯

স্বামী ঘুরতে না নেওয়ায় বিচ্ছেদের আবেদন, হতবাক আদালত

২০