ফাতেহা-ই-ইয়াজদাহমে আজ বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস খোলা

ছবি সংগৃহীত

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দিনটি সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান ও কর্মীর জন্য সাধারণ ছুটির দিন নয়। ফলে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা ছুটি পেলেও সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা ও করপোরেট প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক থাকবে।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের বার্ষিক শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি আগে ২৪ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। পরে তারিখ পরিবর্তন করে ২৩ সেপ্টেম্বর করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে এ পরিবর্তনের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত ২০ মে জারি করা ছুটির প্রজ্ঞাপন আংশিক সংশোধন করে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

এর ফলে আজ দেশের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মচারীরা এ ছুটির আওতায় থাকবেন।

অফিস-আদালত ও ব্যাংক খোলা

অন্যদিকে, ২৩ সেপ্টেম্বর সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সাধারণ ছুটি নয়। এসব প্রতিষ্ঠানে দিনটি নিয়মিত কর্মদিবস হিসেবে গণ্য হবে।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন থাকলে কোনো কর্মকর্তা-কর্মচারী এটিকে ঐচ্ছিক ছুটি হিসেবে নিতে পারবেন।

একইভাবে বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানেও আজ স্বাভাবিক কার্যক্রম চলবে। ব্যাংক, বিমা, করপোরেট অফিসসহ অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য এ দিন স্বয়ংক্রিয়ভাবে সাধারণ ছুটি প্রযোজ্য হবে না।

কেন এই ছুটি?

‘ইয়াজদহম’ শব্দের অর্থ এগারো এবং ‘ফাতেহা’ অর্থ দোয়া বা প্রার্থনা করা। ইসলামের অন্যতম প্রচারক ও আল্লাহর ওলি হজরত আবদুল কাদের জিলানী (র.)-এর ওফাত দিবস উপলক্ষে মুসলমানদের দোয়া ও ধর্মীয় আয়োজনকে ফাতেহা-ই-ইয়াজদাহম বলা হয়।

ইসলামের ইতিহাস অনুযায়ী, হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি হজরত আবদুল কাদের জিলানী (র.) ইন্তেকাল করেন। বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা দিনটি ফাতেহা-ই-ইয়াজদাহম হিসেবে পালন করে আসছেন।

ফলে আজ ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য ছুটির দিন হলেও সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা ও করপোরেট প্রতিষ্ঠানের জন্য এটি সাধারণ ছুটির দিন নয়।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটায় ইজিবাইকের ধাক্কায় গাছের সঙ্গে, চিকিৎসক নিহত

১

বিয়ে করলেন পারশা মাহজাবিন, গোপন রাখলেন স্বামীর পরিচয়

২

কুড়িগ্রামে পৌর কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী আহত

৩

২০২৮ সালে নতুন কারিকুলাম, ২০২৭ সালের মধ্যে সব স্কুলে মিড-ডে মিল

৪

সাংবাদিককে হেনস্তা ও জাতীয় সংগীত নিয়ে বিতর্ক, পরীমনিকে আইনি নোটিশ

৫

৬ থেকে ১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের পরিকল্পনা ইসির

৬

ইসরাইলে সরকার গঠনে আইজেনকটকে দায়িত্ব, নেতানিয়াহুর হুঁশিয়ারি

৭

১৫ আগস্ট সামরিক কর্মকর্তাদের অপমানের প্রতিশোধ: শফিকুর রহমান

৮

শাহজালাল বিমানবন্দরে পরপর দুই ককটেল বিস্ফোরণ

৯

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

১০

ইরানে ফের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, সিদ্ধান্ত ট্রাম্পের

১১

জাতীয় চার নেতার নামে থাকা কোস্ট গার্ডের ৪ জাহাজের নাম বদল

১২

অনুশোচনা ছাড়া দেশে ফিরে রাজনীতি করতে দেওয়া হবে না’: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ড

১৪

ইরান যুদ্ধ বিস্তৃত করার সিদ্ধান্ত শিগগিরই: ট্রাম্পের হুঁশিয়ারি

১৫

রংপুরের গর্ব: অষ্টাদশ শতকের সাধক কবি কাজী হেয়াত মামুদ

১৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো

১৭

শ্রমিকদের দাবির আড়ালে অস্থিতিশীলতার চেষ্টা: প্রধানমন্ত্রী

১৮

এনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে নির্বাচন কমিশন

১৯

ফ্লোরিডার চার আসনে রিপাবলিকানদের সীমানা কৌশলে ধাক্কা

২০