জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ

ছবি: সংগৃহীত

ঢাকার গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি ২৯ জনের পরিচয় যাচাই-বাছাই চলছে।

রোববার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) সাকিবুল আলম ভূঁইয়া।

তিনি জানান, জাসদের নেতাদের কাছ থেকে নেতা-কর্মীদের তালিকাসহ প্রয়োজনীয় কাগজপত্র নেওয়া হয়েছে। এসব যাচাই করে পরিচয় শনাক্ত হওয়ায় ২৪৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশের হেফাজতে থাকা আরও ২৯ জনের পরিচয় যাচাই করা হচ্ছে। পরিচয় শনাক্ত হওয়ার পর তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

শনিবার দুপুরের পর জাসদের প্রধান কার্যালয়ে অভিযান চালায় পল্টন থানা পুলিশ। পরে প্রিজন ভ্যানে করে কার্যালয়ের ভেতর থেকে বেশ কয়েকজনকে থানায় নেওয়া হয়। পুলিশ জানিয়েছিল, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা জাসদ কার্যালয়ে একত্রিত হয়েছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, জাসদ ও আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের সদস্যরা নাশকতা বা অন্য কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছেন—এমন তথ্য পুলিশের কাছে ছিল। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।

অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি সাংবাদিক নেতা আবু জাফর সূর্যও ছিলেন। প্রায় ১৫ ঘণ্টা পর রোববার ভোর ৫টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

আবু জাফর সূর্যের ভাষ্য, একসময় তিনি জাসদের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে অনেকটাই নিষ্ক্রিয়। শনিবার জাসদের কেন্দ্রীয় প্রতিনিধি সভা থাকায় পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পুরোনো রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে দেখা করতে তিনি সেখানে গিয়েছিলেন।

তিনি অভিযোগ করেন, সভা চলাকালে নিচতলা থেকে হট্টগোল ও স্লোগানের শব্দ শুনে নিচে নামার পর পুলিশ তাকে আটক করে। নিজের সাংবাদিক পরিচয় দেওয়ার পাশাপাশি পরিচয়পত্র দেখালেও তাকে হাতকড়া পরানো হয় বলে দাবি করেন তিনি। পরে কয়েক দফা জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার সময় পুলিশ ও স্থানীয় যুবদলের নেতা-কর্মীদের ভূমিকা নিয়েও অভিযোগ করেন আবু জাফর সূর্য। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট যুবদল নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জাসদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশ প্রশাসনকে অবহিত করে এবং লিখিত অনুমতি নিয়েই প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছিল।

অন্যদিকে জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের দাবি, সারাদেশ থেকে আসা প্রায় সাড়ে তিনশ নেতা-কর্মীকে নিয়ে প্রতিনিধি সভা চলার সময় বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা সেখানে হামলা চালান। পরে পুলিশ তাদের বের করে দিয়ে জাসদের নেতা-কর্মীদের আটক করে বলে দাবি করেন তিনি।

তবে বিএনপি ও যুবদলের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জাসদ আরও দাবি করেছে, কার্যালয়ে আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী ছিলেন না এবং সেখানে দলটির প্রতিনিধি সভাই চলছিল। পুলিশের পক্ষ থেকে কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান এবং ভেতরে সভা হওয়ার তথ্যের কথা জানানো হয়েছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটকে পরিচয়, কিশোরীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে

১

জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ

২

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ক্ষুব্ধ রাফসান দ্য ছোটভাই

৩

ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: টুকু

৪

জাতিসংঘ সফর শেষে দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

৫

মালয়েশিয়ার কাছে হারে কঠিন সমীকরণে বাংলাদেশ

৬

কাঞ্চনজঙ্ঘা দেখতে তেঁতুলিয়া যাবেন? জেনে নিন প্রয়োজনীয় তথ্য

৭

১৭ বছরের জঞ্জাল ১৭ দিনে শেষ হবে না: পানিসম্পদমন্ত্রী এ্যানি

৮

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৯

ইবিতে স্থানীয়দের হাতে শিক্ষার্থী যুগল আটক, বিয়ের সিদ্ধান্ত

১০

টিকটক ভিডিও বানাতে পুকুরে ঝাঁপ, দেড় বছর পর টিকটকার গ্রেপ্তার

১১

মহেশখালীতে এলএনজি ট্রান্সফার শুরু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ

১২

হান্নান মাসউদের বক্তব্য ঘিরে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৮

১৩

পরীক্ষার কারণে নভেম্বরে-ডিসেম্বরে স্থানীয় ভোট নয়, জানুয়ারিতে আশা ইসির

১৪

বিজিবির সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ, নতুন হার কার্যকর ২০২৮ সালে

১৫

রাজনৈতিক ‘গডফাদার’ বদলেছে, বাড়ছে কিশোর গ্যাংয়ের দাপট

১৬

ফাতেহা-ই-ইয়াজদাহমে আজ বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস খোলা

১৭

জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া রাজধানীর সবজির বাজার

১৮

৫ হাজার টাকা নিয়ে বিরোধ, অপ্রতিম হত্যা তদন্তে নতুন তথ্য

১৯

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

২০