
এশিয়া কাপ সামনে রেখে ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে তালিকায় নেই একজন গুরুত্বপূর্ণ নাম—মুজিব-উর রহমান। বাংলাদেশের বিপক্ষে নিয়মিত সাফল্য পাওয়া এই স্পিনারের অনুপস্থিতি কিছুটা স্বস্তি এনে দিচ্ছে টাইগারদের জন্য।
এশিয়া কাপ ও আগাম প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে এই দল ঘোষণা করা হয়েছে। দলের নেতৃত্বে আছেন নিয়মিত অধিনায়ক রশিদ খান। মুজিবের পাশাপাশি বাদ পড়েছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার নাজিবউল্লাহ জাদরানও।
টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে মুজিবের রেকর্ড যথেষ্ট ঈর্ষণীয়। ৯ ম্যাচে ১৩ উইকেট, ইকোনমি রেট মাত্র ৫.২৫। তার বৈচিত্র্যময় স্পিনে বারবারই বিপাকে পড়েছেন বাংলাদেশের ব্যাটাররা। সেক্ষেত্রে মুজিবের না থাকাটা নিঃসন্দেহে লিটন-শান্তদের জন্য বড় এক স্বস্তির খবর।
তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ঘোষিত প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা অংশ নেবেন দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্পে। এরপরই ঘোষিত হবে ১৫ সদস্যের চূড়ান্ত দল। যদি তাতে মুজিব জায়গা না পান, তবে এশিয়া কাপে তার বিরুদ্ধে খেলতে হবে না বাংলাদেশকে।
ত্রিদেশীয় সিরিজটি শুরু হবে ২৯ আগস্ট, শারজায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। অংশগ্রহণকারী অন্য দল হচ্ছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। এই সিরিজ চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এবং প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে দুটি করে ম্যাচ। শীর্ষ দুই দল উঠবে ফাইনালে।
এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর থেকে এবং চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ‘বি’ গ্রুপে আফগানিস্তানের সঙ্গে আছে বাংলাদেশ, হংকং ও শ্রীলঙ্কা। এই টুর্নামেন্টের আগে ত্রিদেশীয় সিরিজটিকে প্রস্তুতির আদর্শ মঞ্চ হিসেবে দেখছে অংশগ্রহণকারী দলগুলো।
আফগানিস্তানের প্রাথমিক দল: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, ওয়াফিউল্লাহ তারাখিল, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ নবী, নাঙ্গিয়াল খারোতি, শরাফুদ্দিন আশরাফ, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মুজিব জাদরান, এ এম গজনফর, নূর আহমদ, ফজলহক ফারুকি, নাভিন-উল-হক, ফরিদ মালিক, সালিম সাফি, আবদুল্লাহ আহমাদজাই ও বশির আহমদ।
ফ্যাশন, সৃজনশীলতা ও ভালোবাসার মিশেলে আপনার পছন্দের হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পণ্য নিয়ে রয়েছে Rangvora Woman। নিজের পছন্দমতো ডিজাইন ও রঙে তৈরি করুন আপনার পছন্দের পোশাক ও উপহার।
👗 হ্যান্ড পেইন্ট জামা: মেয়েদের জন্য আকর্ষণীয় ও নান্দনিক হ্যান্ড পেইন্ট পোশাক।
👕 কাস্টমাইজড টি-শার্ট: নিজের নাম, পছন্দের ছবি ও ডিজাইনে তৈরি টি-শার্ট।
🥻 হ্যান্ড পেইন্ট শাড়ি: ইউনিক ডিজাইনের হাতে আঁকা শাড়ি।
👔 কাস্টমাইজড পাঞ্জাবি: পছন্দমতো রঙ ও নকশায় বিশেষ পাঞ্জাবি।
🎨 হ্যান্ডমেড ডেকোরেশন: ঘর সাজানোর জন্য নান্দনিক হাতে তৈরি পণ্য।
🎁 কাস্টমাইজড গিফট কর্নার: জন্মদিন, বিবাহবার্ষিকী ও প্রিয়জনের জন্য বিশেষ উপহার।
✔️ নিজের পছন্দমতো ডিজাইন ও রঙ নির্বাচন
✔️ ইউনিক হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পোশাক
✔️ বিশেষ দিনের জন্য আকর্ষণীয় উপহার
✔️ হাতে তৈরি নান্দনিক ডেকোরেশন পণ্য
✔️ আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করার সুবিধা
নিজের জন্য কিংবা প্রিয়জনকে উপহার দিতে আজই বেছে নিন আপনার পছন্দের পণ্য। আপনার পছন্দের ডিজাইন আমাদের জানান, আমরা সেটিকে রূপ দিতে প্রস্তুত।
🌸 Rangvora Woman
Hand Painted | Customized Fashion | Handmade Decoration | Gift Corner
মন্তব্য করুন