ইমিকে সমর্থনে পোস্ট: কটাক্ষের শিকার তাসনিম জারা

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় কটাক্ষের শিকার হচ্ছেন তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব এক দীর্ঘ ফেসবুক পোস্টে বিষয়টি তুলে ধরেছেন।

শুক্রবার (৮ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, অতীতে তাকে জামায়াতের ছাত্রী সংস্থার ‘প্রোডাক্ট’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। ২০১৩ সালের শাহবাগ আন্দোলনের সময় একটি স্লোগানের সমালোচনা করায় তাকে বিভিন্নভাবে হুমকি ও অপবাদ দেওয়া হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

বর্তমান পরিস্থিতির সঙ্গে সেই সময়ের ঘটনার মিল টেনে তাসনিম জারা বলেন, এখনো ভিন্নমত প্রকাশ করলেই নানা ধরনের ‘ট্যাগিং’ করা হচ্ছে। তার ভাষায়, এই ধরনের রাজনীতি সমাজে বিভাজন তৈরি করে এবং ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে।

ইমির একটি পোস্ট শেয়ার করার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, একজন মানুষ অন্যায়ভাবে কারাগারে থাকলে তার ন্যায্য বিচার দাবি করা সবার অধিকার। এ জন্য কাউকে ‘শাহবাগী’ বা ‘নাস্তিক’ বলে আখ্যা দেওয়া অনুচিত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক সংস্কৃতির নামে যদি আবার পুরোনো বিভাজন ও অপবাদ দেওয়ার চর্চা ফিরে আসে, তাহলে তা গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর হবে।

তাসনিম জারা তার পোস্টে ‘মধ্যপন্থা’র ধারণার ব্যাখ্যা দিয়ে বলেন, এটি নীতিহীনতা নয়; বরং ভিন্ন মতকে সম্মান করা এবং যুক্তির ভিত্তিতে মানুষকে মূল্যায়নের একটি দৃষ্টিভঙ্গি।

সূত্র:
সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক)

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, জানে না বাংলাদেশ

জ্বালানি সংকট কাটাতে লাগতে পারে আরও দুই বছর: অর্থমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে আসছে নতুন নিয়ম

ইতিহাস গড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনন্য মিরাজ

জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবনের জন্য গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা, এক সপ্তাহেই প্রাণ গেল ৫ জনের

বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ হাসনাতের

ইউএনওর থাপ্পড়-লাঠিপেটার ভিডিও ভাইরাল, যা দেখা গেল সিসিটিভিতে

সকালে ঘুম থেকে উঠে যেসব অভ্যাস আপনাকে রাখবে সুস্থ

রাত ৮টার পর দোকান খোলা যাবে না, নতুন নির্দেশ সরকারের

১০

রাজশাহীতে তীব্র লোডশেডিং, বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি

১১

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে?

১২

অবশেষে চালুর পথে শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতাল

১৩

১৯তম নিবন্ধন থেকেই শিক্ষক নিয়োগে বদল, সুপারিশ করবে না এনটিআরসিএ

১৪

এসএসসির ফল প্রকাশ, পাসের হার কমে ৬২.২৫ শতাংশ

১৫

গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি-বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে

১৬

সালমান শাহ হত্যা মামলার আসামি ডন বিমানবন্দরে গ্রেফতার

১৭

প্রেমিকের সঙ্গে দেখা করতে জেলে, স্কুলছাত্রীর কাছে ১০ গুলি

১৮

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩

১৯

প্রথমবার চট্টগ্রাম-কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

২০