বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ হাসনাতের

ছবি: সংগৃহীত।

দেশের চলমান বিদ্যুৎ সংকট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ছয় মাসের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

শনিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিদ্যুৎ সংকট সমাধানের জন্য বিরোধী দলের কাছে সরকারের দেওয়া চ্যালেঞ্জ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে তিনি সংকট নিরসনে চারটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন।

হাসনাত আবদুল্লাহ দাবি করেন, বিদ্যুৎ সংকট সমাধানের পরিকল্পনা ইতোমধ্যে বিরোধী দলের পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাসহ ১৫ দফা প্রস্তাব দিয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, সরকারের মন্ত্রী ও উপদেষ্টারা বিরোধী দলের প্রস্তাবগুলো পর্যালোচনা করেননি। বিদ্যুৎ সংকট নিয়ে আলোচনা করতে বিশেষ সংসদীয় অধিবেশন আহ্বানেরও দাবি জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি মার্চেন্ট পাওয়ার পলিসি ২০২৫ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। তার মতে, এই নীতির মাধ্যমে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীরা সরাসরি শিল্পপ্রতিষ্ঠানের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবেন, যা সরকারি কোষাগারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে না।

মহেশখালী এফএসআরইউতে অগ্নিকাণ্ডের ঘটনার স্বাধীন তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবিও জানান তিনি। পাশাপাশি বিদ্যুৎ খাতে পরিকল্পনার অভাব, প্রশাসনিক দুর্বলতা ও ভর্তুকি নীতির সমালোচনা করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বিদ্যুৎ সংকটের সমাধান নিয়ে বিরোধী দলের পরিকল্পনা আগে থেকেই রয়েছে। এখন সেই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব সরকারের।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরাজের ৪ উইকেটে ত্রিনবাগোকে হারাল গায়ানা

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ

ইউক্রেন যুদ্ধে সাড়ে ৪ বছরে ৫ লাখ রুশ নিহতের দাবি ব্রিটেনের

পুকুর-খালঘেরা স্কুল, ভাঙা সাঁকোয় ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিশুরা

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

অক্টোবর থেকে দেশে উৎপাদন হবে সাশ্রয়ী স্মার্টফোন, দাম ৩ হাজার

দেশের উন্নয়ন টেকসই করতে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে: তথ্যমন্ত্রী

বিদ্যুৎ ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট, তীব্র লোডশেডিং

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

১০

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট

১১

খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয়

১২

হরমুজে মার্কিন জাহাজ ও ট্যাংকারে হামলার দাবি ইরানের

১৩

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

১৪

নাচোলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মানসিক নির্যাতনের অভিযোগ

১৫

ভেনিসে বাঁধনের ওপর হামলা, ফেসবুক লাইভে জানালেন ঘটনার বর্ণনা

১৬

আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ জন, বেড়েছে প্রাণহানি

১৭

সরাইলে ১০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট, দুর্ভোগে যাত্রীরা

১৮

প্রাথমিক শিক্ষক বদলি স্থগিত, ১৪ হাজার শিক্ষকের পদায়নের অপেক্ষা

১৯

সড়ক দুর্ঘটনায় বিএসটিআইয়ের পরীক্ষক শেখ মিশা খাতুন নিহত

২০