সালমান শাহ হত্যা মামলার আসামি ডন বিমানবন্দরে গ্রেফতার

ছবি: সংগৃহীত

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার ৪ নম্বর আসামি আশরাফুল হক ডনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়।

আশরাফুল হক ডনকে পরে ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সালমান শাহ হত্যা মামলায় আশরাফুল হক ডনকে ৪ নম্বর আসামি করা হয়েছে। অভিনেতার মৃত্যুর প্রায় তিন দশক পর গত বছরের অক্টোবরে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়।

মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক, খল অভিনেতা আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়। গত ২০ অক্টোবর আদালত সালমান শাহর অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন।

মামলার তদন্ত শুরুর কয়েক দিন পরও আশরাফুল হক ডন ও সামিরা হকের ব্যবহৃত মোবাইল ফোন সচল ছিল। এরপর তারা পলাতক ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

আসামিদের দেশত্যাগ ঠেকাতে এবং দ্রুত গ্রেফতারের জন্য রমনা থানা পুলিশ ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় তথ্য পাঠায়। সেই তথ্যের ভিত্তিতেই রোববার দেশ ছাড়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আশরাফুল হক ডনকে গ্রেফতার করা হয়।

এদিকে, মামলার অন্য আসামিদের অবস্থান শনাক্ত করতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোন ট্র্যাকিংসহ বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে পুলিশ।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটকে পরিচয়, কিশোরীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে

১

জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ

২

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ক্ষুব্ধ রাফসান দ্য ছোটভাই

৩

ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: টুকু

৪

জাতিসংঘ সফর শেষে দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

৫

মালয়েশিয়ার কাছে হারে কঠিন সমীকরণে বাংলাদেশ

৬

কাঞ্চনজঙ্ঘা দেখতে তেঁতুলিয়া যাবেন? জেনে নিন প্রয়োজনীয় তথ্য

৭

১৭ বছরের জঞ্জাল ১৭ দিনে শেষ হবে না: পানিসম্পদমন্ত্রী এ্যানি

৮

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৯

ইবিতে স্থানীয়দের হাতে শিক্ষার্থী যুগল আটক, বিয়ের সিদ্ধান্ত

১০

টিকটক ভিডিও বানাতে পুকুরে ঝাঁপ, দেড় বছর পর টিকটকার গ্রেপ্তার

১১

মহেশখালীতে এলএনজি ট্রান্সফার শুরু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ

১২

হান্নান মাসউদের বক্তব্য ঘিরে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৮

১৩

পরীক্ষার কারণে নভেম্বরে-ডিসেম্বরে স্থানীয় ভোট নয়, জানুয়ারিতে আশা ইসির

১৪

বিজিবির সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ, নতুন হার কার্যকর ২০২৮ সালে

১৫

রাজনৈতিক ‘গডফাদার’ বদলেছে, বাড়ছে কিশোর গ্যাংয়ের দাপট

১৬

ফাতেহা-ই-ইয়াজদাহমে আজ বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস খোলা

১৭

জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া রাজধানীর সবজির বাজার

১৮

৫ হাজার টাকা নিয়ে বিরোধ, অপ্রতিম হত্যা তদন্তে নতুন তথ্য

১৯

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

২০