রাত ৮টার পর দোকান খোলা যাবে না, নতুন নির্দেশ সরকারের

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ সাশ্রয় এবং দেশের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনা অনুযায়ী, দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি স্মারক জারি করা হয়।

স্মারকে বলা হয়েছে, ১২ আগস্ট থেকে দেশের শপিং মল, মার্কেট ও দোকানগুলো বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে গত ১১ জুন থেকে এসব প্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত কার্যকর ছিল।

নতুন নির্দেশনার ফলে দোকানপাট ও মার্কেট বন্ধের সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

মেলা-সাংস্কৃতিক অনুষ্ঠানও শেষ করতে হবে রাত ৮টার মধ্যে

সরকারের নতুন নির্দেশনায় দেশের বিভিন্ন এলাকায় চলমান ও অনুষ্ঠেয় মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করার কথা বলা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ হবে আলোকিত বিলবোর্ড

বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখতে বলা হয়েছে।

এর মাধ্যমে বিদ্যুতের ওপর চাপ কমিয়ে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার।

যেসব প্রতিষ্ঠান নির্দেশনার বাইরে

তবে কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে নতুন সময়সীমার আওতামুক্ত রাখা হয়েছে। খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এই নির্দেশনার বাইরে থাকবে।

বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়া স্বাক্ষরিত স্মারকে সংশ্লিষ্টদের সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার ফেনী সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প

১

প্রাথমিকে আজ যোগদান, নিয়োগপত্র পেয়ে হাসি-আক্ষেপের ভিন্ন ছবি

২

রাজশাহীতে ইয়াবার বদলে রঙ করা ওষুধ বিক্রির অভিযোগ

৩

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ

৪

ফ্রান্সে জেন-জি বিক্ষোভে আটক ৪৪০, আহত শিক্ষক-শিক্ষার্থী

৫

একসময় গরিব ছেলেই পছন্দ ছিল প্রভার

৬

নিউইয়র্ক সফর নিয়ে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলন

৭

পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি ১৭ নভেম্বর

৮

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা দেবে জামায়াত

৯

দুর্গাপূজায় ২২ অক্টোবর ছুটি, টানা ৫ দিন বন্ধ সরকারি অফিস

১০

১৫ হাজার ৭১২ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন একনেকে

১১

ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক

১২

বগুড়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ ৪ নেতা গ্রেপ্তার

১৩

২০২৭ সালের বিনামূল্যের বইয়ের ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী

১৪

দ্বিতীয় দিনেও বাড়ল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

১৫

১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র দেওয়ার কাজ চলবে

১৬

এলপিজি আমদানি কমেছে ২৫ শতাংশ, ২ হাজার ছাড়িয়েছে সিলিন্ডার

১৭

মেসির ফ্রি-কিক ম্যাজিকেও হার এড়াতে পারল না মায়ামি

১৮

অগ্রণী ব্যাংকে টাকা আত্মসাতের অভিযোগ, গ্রাহকদের ভিড়

১৯

টিকটকে পরিচয়, কিশোরীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে

২০