ইতিহাস গড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনন্য মিরাজ

ছবি: সংগৃহীত।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পর বল হাতেও অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি।

ম্যাচের তৃতীয় দিনে টেল-এন্ডারদের সঙ্গে জুটি গড়ে ৬৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মিরাজ। এরপর চতুর্থ দিনে বল হাতে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে প্যাট কামিন্সকে আউট করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজের ১০০তম উইকেট পূর্ণ করেন।

এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এক হাজার রান ও একশ উইকেটের অনন্য ডাবল অর্জন করেছেন তিনি।

এর আগে এই কীর্তি গড়েছিলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স এবং ইংল্যান্ডের ক্রিস ওকস।

বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩২ ম্যাচে মিরাজের উইকেট সংখ্যা ১০০ এবং রান ১ হাজার ৪৩৬।

উল্লেখ্য, বাংলাদেশের প্রথম বোলার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন তাইজুল ইসলাম। মিরাজ এই তালিকায় দ্বিতীয় বাংলাদেশি বোলার।

ডারউইন টেস্টে তৃতীয় দিনে স্টিভেন স্মিথকে আউট করার পর চতুর্থ দিনে অ্যালেক্স ক্যারি, ব্যু ওয়েবস্টার ও প্যাট কামিন্সের উইকেট তুলে নিয়ে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটেও মিরাজ বাংলাদেশের অন্যতম সফল অলরাউন্ডার। ৫৯টি টেস্ট ম্যাচে তিনি ২২৩টি উইকেট নিয়েছেন। ব্যাট হাতে করেছেন ২ হাজার ২৯৬ রান। ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে ১৪ বার, আর ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনবার।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে দক্ষ কর্মীদের পরিবার নেওয়ার নিয়মে বড় পরিবর্তন

১

ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়ে লড়েছে: রিজভী

২

প্রাথমিকের নিয়োগে নতুন সংকট, চাকরিতে যোগ দেননি ১,৪৭১ জন

৩

নারীরা কেন বিয়েতে আগ্রহ হারাচ্ছে, বাস্তবতা কী বলছে?

৪

মেসির শেষ ম্যাচের আগে রিভার প্লেটের বিশেষ সম্মান

৫

উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কাঁপল দিল্লিও

৬

মেসির বিদায়ে আবেগঘন বার্তা দিলেন পূর্ণিমা-পরীমনি-ইরফান

৭

সৌদির দুই বিমানবন্দরে হামলা, আহত ৩; বাড়ছে উত্তেজনা

৮

সালমান মুক্তাদিরের মন্তব্যে নাছিরের জবাব, বললেন যা

৯

এআইয়ের সঙ্গে প্রেমে লাগাম, চীনের নতুন নিয়মে কী বদলাবে?

১০

অন্তরঙ্গ দৃশ্য ফাঁস ঠেকাতে শুটিং সেটে ফোন নিষিদ্ধের দাবি

১১

নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

১২

আবারও সিন্ডিকেটের খপ্পরে দেশ, প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

১৩

মানুষ কেন ভ্রমণে টাকা খরচ করে, এর আসল লাভ কোথায়?

১৪

তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদী হুমায়ুন কবির

১৫

শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাজেট আরও বাড়বে

১৬

রাবিতে হামলার ঘটনায় ছাত্রদলের লাগাম টানার দাবি ডাকসু ভিপির

১৭

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির সম্পৃক্ততা নেই বলে দাবি রাশেদ খাঁন।

১৮

স্বামী ঘুরতে না নেওয়ায় বিচ্ছেদের আবেদন, হতবাক আদালত

১৯

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করবে সরকার

২০