প্রেমিকের সঙ্গে দেখা করতে জেলে, স্কুলছাত্রীর কাছে ১০ গুলি

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের গোন্ডায় জেলে বন্দি প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে বিপাকে পড়েছে এক স্কুলছাত্রী। কারাগারের প্রধান ফটকে নিরাপত্তা তল্লাশির সময় তার কাছ থেকে ১০টি তাজা গুলি, জাল আধার কার্ড ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) গোন্ডা ডিভিশনাল জেলে এ ঘটনা ঘটে।

কারাগারের প্রধান ফটকে নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় ওই কিশোরীর পরিচয় নিয়ে সন্দেহ হয় নিরাপত্তাকর্মীদের। কারা কর্মকর্তা আফতাব আলম আনসারি জানান, কিশোরী এমন একটি নাম ব্যবহার করেছিল, যা তার আধার কার্ডে থাকা নামের সঙ্গে মিলছিল না।

পরে তার দেহ ও সঙ্গে থাকা জিনিসপত্র তল্লাশি করে ১০টি তাজা গুলি, একটি জাল আধার কার্ড এবং নগদ টাকা উদ্ধার করা হয়। বিষয়টি জানার পর কারাগারের সংশ্লিষ্ট কর্মকর্তারা পুলিশকে খবর দেন। পরে কিশোরী ও তার সঙ্গে থাকা ব্যক্তিকে উদ্ধার করা সামগ্রীসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জিজ্ঞাসাবাদে কিশোরী তার প্রকৃত পরিচয় প্রকাশ করে। পুলিশের কাছে সে দাবি করেছে, উদ্ধার হওয়া গুলিগুলো তার বাবার বৈধ লাইসেন্সধারী পিস্তলের। তার ভাষ্য, বাবা অত্যন্ত রাগী স্বভাবের। মেয়ের জেলে বন্দি প্রেমিকের সঙ্গে দেখা করার বিষয়টি জানতে পারলে তিনি কঠোর পদক্ষেপ নিতে পারেন—এমন আশঙ্কা থেকেই সে পিস্তলের গুলিগুলো নিয়ে বের হয়েছিল।

তবে গুলিগুলো কীভাবে তার কাছে এলো এবং জাল আধার কার্ড ব্যবহারের উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, ওই কিশোরী আরও একজন ব্যক্তির সঙ্গে বন্দি হর্ষু কাশ্যপের সঙ্গে দেখা করতে জেলে এসেছিল।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটকে পরিচয়, কিশোরীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে

১

জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ

২

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ক্ষুব্ধ রাফসান দ্য ছোটভাই

৩

ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: টুকু

৪

জাতিসংঘ সফর শেষে দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

৫

মালয়েশিয়ার কাছে হারে কঠিন সমীকরণে বাংলাদেশ

৬

কাঞ্চনজঙ্ঘা দেখতে তেঁতুলিয়া যাবেন? জেনে নিন প্রয়োজনীয় তথ্য

৭

১৭ বছরের জঞ্জাল ১৭ দিনে শেষ হবে না: পানিসম্পদমন্ত্রী এ্যানি

৮

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৯

ইবিতে স্থানীয়দের হাতে শিক্ষার্থী যুগল আটক, বিয়ের সিদ্ধান্ত

১০

টিকটক ভিডিও বানাতে পুকুরে ঝাঁপ, দেড় বছর পর টিকটকার গ্রেপ্তার

১১

মহেশখালীতে এলএনজি ট্রান্সফার শুরু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ

১২

হান্নান মাসউদের বক্তব্য ঘিরে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৮

১৩

পরীক্ষার কারণে নভেম্বরে-ডিসেম্বরে স্থানীয় ভোট নয়, জানুয়ারিতে আশা ইসির

১৪

বিজিবির সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ, নতুন হার কার্যকর ২০২৮ সালে

১৫

রাজনৈতিক ‘গডফাদার’ বদলেছে, বাড়ছে কিশোর গ্যাংয়ের দাপট

১৬

ফাতেহা-ই-ইয়াজদাহমে আজ বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস খোলা

১৭

জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া রাজধানীর সবজির বাজার

১৮

৫ হাজার টাকা নিয়ে বিরোধ, অপ্রতিম হত্যা তদন্তে নতুন তথ্য

১৯

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

২০