ইউএনওর থাপ্পড়-লাঠিপেটার ভিডিও ভাইরাল, যা দেখা গেল সিসিটিভিতে

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাট ইজারাদারের এক সহকারীকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীর বিরুদ্ধে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইউএনও আরাফাত সিদ্দিকী আনসার ও র‍্যাব সদস্যদের নিয়ে বালু বিক্রির একটি পয়েন্টে যান। সেখানে তিনি ইজারাদারের কার্যালয়ে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান।

এ সময় সৃষ্টি এন্টারপ্রাইজের ব্যবস্থাপক সারোয়ার জাহান ওরফে বাচ্চু অভিযানে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় জানতে চান। পরে ইউএনও নিজের পরিচয় দিয়ে জানান, তিনি ত্রিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করছেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, কথোপকথনের একপর্যায়ে ইউএনও সারোয়ার জাহানকে পরপর দুটি থাপ্পড় মারেন। এরপর র‍্যাবের এক সদস্য তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ইউএনও ওই সদস্যের কাছ থেকে একটি লাঠি নিয়ে সারোয়ার জাহানকে মারধর করেন।

ভিডিওতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমানকে ইউএনওকে থামানোর চেষ্টা করতে দেখা যায়।

মারধরের শিকার সারোয়ার জাহানকে পরে র‍্যাবের একটি গাড়িতে করে ধলা এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সৃষ্টি এন্টারপ্রাইজের মালিক শামসুজ্জামান মাসুদ জানান, তিনি প্রায় দুই কোটি টাকায় বালুমহালটির ইজারা নিয়েছেন। কয়েক মাস আগে ইজারা পেলেও যোগাযোগব্যবস্থার সমস্যার কারণে সম্প্রতি বালু উত্তোলন ও বিক্রির কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি দাবি করেন, বালুমহালটি বৈধভাবে ইজারা নেওয়া হয়েছে। ঘটনার পর ইউএনওর সঙ্গে দেখা করার চেষ্টা করলেও তিনি সাক্ষাৎ করতে পারেননি।

এ বিষয়ে ইউএনও আরাফাত সিদ্দিকী ও উপজেলা সহকারী কমিশনারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, তিনি ভিডিওটি দেখেছেন। ইউএনওর আচরণ পেশাদারিত্বের মধ্যে পড়ে না। কী পরিস্থিতিতে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকেই ব্যাখ্যা দিতে হবে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ ৪ নেতা গ্রেপ্তার

১

২০২৭ সালের বিনামূল্যের বইয়ের ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী

২

দ্বিতীয় দিনেও বাড়ল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

৩

১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র দেওয়ার কাজ চলবে

৪

এলপিজি আমদানি কমেছে ২৫ শতাংশ, ২ হাজার ছাড়িয়েছে সিলিন্ডার

৫

মেসির ফ্রি-কিক ম্যাজিকেও হার এড়াতে পারল না মায়ামি

৬

অগ্রণী ব্যাংকে টাকা আত্মসাতের অভিযোগ, গ্রাহকদের ভিড়

৭

টিকটকে পরিচয়, কিশোরীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে

৮

জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ

৯

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ক্ষুব্ধ রাফসান দ্য ছোটভাই

১০

ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: টুকু

১১

জাতিসংঘ সফর শেষে দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

মালয়েশিয়ার কাছে হারে কঠিন সমীকরণে বাংলাদেশ

১৩

কাঞ্চনজঙ্ঘা দেখতে তেঁতুলিয়া যাবেন? জেনে নিন প্রয়োজনীয় তথ্য

১৪

১৭ বছরের জঞ্জাল ১৭ দিনে শেষ হবে না: পানিসম্পদমন্ত্রী এ্যানি

১৫

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

ইবিতে স্থানীয়দের হাতে শিক্ষার্থী যুগল আটক, বিয়ের সিদ্ধান্ত

১৭

টিকটক ভিডিও বানাতে পুকুরে ঝাঁপ, দেড় বছর পর টিকটকার গ্রেপ্তার

১৮

মহেশখালীতে এলএনজি ট্রান্সফার শুরু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ

১৯

হান্নান মাসউদের বক্তব্য ঘিরে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৮

২০