এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে আসছে নতুন নিয়ম

ছবি: সংগৃহীত।

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে প্রস্তুতি নিচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ লক্ষ্যে অনলাইনে আবেদন গ্রহণ, যাচাই-বাছাই এবং আবেদন নিষ্পত্তির জন্য একটি প্রাথমিক সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

মাউশি সূত্র জানিয়েছে, শিক্ষকদের বদলির জন্য প্রাথমিকভাবে ১০ দিন সময় দিয়ে আবেদন গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। এরপর আবেদনগুলো যাচাই-বাছাই ও নিষ্পত্তির জন্য আরও অন্তত পাঁচ দিন সময় রাখা হতে পারে।

তবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পরই চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হবে এবং আনুষ্ঠানিকভাবে আবেদন কার্যক্রম শুরু হবে।

এদিকে শিক্ষকদের বদলির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি সীমাবদ্ধতাও রাখা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, শিক্ষকরা নির্ধারিত তিনটি এলাকার বাইরে বদলির আবেদন করতে পারবেন না।

মাউশি জানিয়েছে, শিক্ষকরা শুধুমাত্র নিজের জেলা, স্বামী বা স্ত্রীর নিজ জেলা এবং স্বামী বা স্ত্রীর কর্মস্থল—এই তিনটি এলাকার মধ্যে বদলির জন্য আবেদন করতে পারবেন।

নির্ধারিত এলাকার বাইরে কেউ আবেদন করার চেষ্টা করলে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে ‘আবেদন যোগ্য নন’ বার্তা প্রদর্শন করবে।

মাউশির একজন কর্মকর্তা জানান, বদলি কার্যক্রম সম্পূর্ণ অনলাইনভিত্তিক হবে। সফটওয়্যার এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে নীতিমালার বাইরে গিয়ে কোনো আবেদন জমা দেওয়া সম্ভব না হয়।

শিক্ষকদের দীর্ঘদিনের দাবির পর এই বদলি কার্যক্রম চালু হওয়ার উদ্যোগ নেওয়ায় শিক্ষা অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানুষ কেন ভ্রমণে টাকা খরচ করে, এর আসল লাভ কোথায়?

১

তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদী হুমায়ুন কবির

২

শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাজেট আরও বাড়বে

৩

রাবিতে হামলার ঘটনায় ছাত্রদলের লাগাম টানার দাবি ডাকসু ভিপির

৪

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির সম্পৃক্ততা নেই বলে দাবি রাশেদ খাঁন।

৫

স্বামী ঘুরতে না নেওয়ায় বিচ্ছেদের আবেদন, হতবাক আদালত

৬

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করবে সরকার

৭

ইরানে বেসামরিকদের সামরিক প্রশিক্ষণ, আগ্নেয়াস্ত্র চালাচ্ছেন নারীরাও

৮

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৯

ভোরের আলোয় ফুটবল, রংপুরে শরীরচর্চার ব্যতিক্রমী আয়োজন

১০

১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা, নতুন দাম ১ হাজার ৮৩৭

১১

পেনাল্টি যেন আর্জেন্টিনার নতুন দুশ্চিন্তা, লাউতারোর মিস

১২

চেক প্রজাতন্ত্রকে হারিয়ে স্পেনের টানা দশম জয়, শীর্ষে

১৩

গ্যাস-তেলের চাপে বরিশালে খাবারের দামে নতুন হিসাব

১৪

ইধিকা পালের আসল নাম কী, কেন বদলে ছিলেন নিজের নাম?

১৫

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, শীর্ষে লাহোর

১৬

কর্মক্ষেত্রে ইসলামী নৈতিকতা মেনে চলার ৯ নির্দেশনা

১৭

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামী মূল্যবোধ শিখতে বললেন রাশেদ খাঁন

১৮

টাঙ্গাইলে ৬২ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে

১৯

জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভ, আটক ৭০০

২০