জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবনের জন্য গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে

ছবি: সংগৃহীত।

জামায়াত-শিবিরের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি অভিযোগ করেছেন, জামায়াত-শিবির আবারও তাদের পুরোনো রূপে ফিরে এসেছে।

শনিবার (১৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে নুরুল হক নুর এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে জামায়াতের নেতাকর্মীরা রামদা, হকিস্টিক, ছুরি ও চাপাতি নিয়ে হামলা চালিয়েছেন।

তার অভিযোগ, এ ঘটনায় গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্র অধিকার পরিষদের কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সভাপতি সোহান আহমেদসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

নুরুল হক নুর বলেন, ‘রগকাটা জামায়াত-শিবির আবারও তাদের স্বরূপে ফিরে এসেছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে তারা সহিংসতার পরিচয় দিয়েছে।’

তিনি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘জামায়াত-শিবিরকে স্মরণ করিয়ে দিতে চাই, গত দেড় দশক যেভাবে গুপ্ত ছিল, বাড়াবাড়ি করলে আজীবনের জন্য গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে।’

এদিকে কুষ্টিয়ার সংঘর্ষের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রতিক্রিয়া জানাচ্ছেন।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাম পরওয়ারের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের অভিযোগ রিজভীর

১

স্ত্রীকে যেভাবে খুশি রাখবেন, সুখী দাম্পত্যের সহজ উপায়

২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৬

৩

মেসির মুকুটে নতুন পালক, পেলেন স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার

৪

এনসিপির নতুন কমিটি, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার

৫

রিয়াদে জরুরি সতর্কবার্তা, নিরাপদ স্থানে থাকার নির্দেশ

৬

আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার

৭

সাজেকের ঘটনার প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়িতে অবরোধ শনিবার

৮

হিমছড়িতে পর্যটক মৃত্যু: সাগরে গোসলে সতর্কতা, প্রতিরোধে করণীয় কী?

৯

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কাজ চলছে: তথ্যমন্ত্রী পার্থ

১০

সংখ্যালঘু নির্যাতন ও উগ্রবাদ নিয়ে আওয়ামী লীগকে দুষলেন হাসনাত

১১

ফাইনালের লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

১২

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিবার পাবে ১.২৫ লাখ টাকা

১৩

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবরের বেতন নিয়ে নতুন তথ্য

১৪

এইচএসসি পরীক্ষার ফল ২৯ অক্টোবর প্রকাশের সম্ভাবনা

১৫

ফাইনালে যেতে আফগানিস্তানের বিপক্ষে বড় জয়ের বিকল্প নেই বাংলাদেশের

১৬

এক বছরেও অনুদান পাননি ১,৬৯০ ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক

১৭

কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল, থাকছে তারকাদের আয়োজন

১৮

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত অন্তত ৩২

১৯

ধর্মের ঊর্ধ্বে সবাই বাংলাদেশি, ঢাকেশ্বরীতে তারেক রহমান

২০