শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, জানে না বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কোন আইনি বা প্রশাসনিক প্রক্রিয়ায় সেখানে অবস্থান করছেন, সে বিষয়ে বাংলাদেশের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা বিচারিক প্রক্রিয়ায় দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তি। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও সম্পন্ন করা হয়েছে।

ভারতের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে শেখ হাসিনাকে নিয়ে আদালতের অনুমতির বিষয়টি উল্লেখ করা হয়েছিল। এ প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, ওই প্রতিবেদনে শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন কি না বা তিনি কী ধরনের আইনি মর্যাদায় সেখানে অবস্থান করছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, বাংলাদেশের কাছে এখন পর্যন্ত শেখ হাসিনার অবস্থানসংক্রান্ত কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। ফলে ভারতীয় আদালতের অনুমতির বিষয়টি ঠিক কোন প্রেক্ষাপটে বলা হয়েছে, সেটিও স্পষ্ট নয়।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি পুরোপুরি আইনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিদ্যমান আইন ও আন্তর্জাতিক বিধি অনুসরণ করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বিএনপির নেতা সালাহউদ্দিন আহমেদের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, সালাহউদ্দিন আহমেদকে ২০১৫ সালে বাংলাদেশ থেকে অপহরণ করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। পরে ভারতের শিলংয়ে তাকে পাওয়া যায়। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তিনি খালাস পান এবং পরবর্তী সময়ে বাংলাদেশে ফিরে আসেন।

এ সময় জুলাই আন্দোলন-সংক্রান্ত মামলার বিষয়েও কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তিনি জানান, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে।

তার দাবি, জুলাই আন্দোলনের সময় সংঘটিত বিভিন্ন ঘটনায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত এবং প্রায় ৩০ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছেন। এসব ঘটনার দায় সংশ্লিষ্ট ব্যক্তিদের নিতে হবে।

তিনি বলেন, ট্রাইব্যুনাল নিরপেক্ষভাবে বিচারিক কার্যক্রম পরিচালনা করছে এবং অভিযোগ প্রমাণিত হলে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে তারা প্রত্যাশা করছেন।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানুষ কেন ভ্রমণে টাকা খরচ করে, এর আসল লাভ কোথায়?

১

তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদী হুমায়ুন কবির

২

শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাজেট আরও বাড়বে

৩

রাবিতে হামলার ঘটনায় ছাত্রদলের লাগাম টানার দাবি ডাকসু ভিপির

৪

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির সম্পৃক্ততা নেই বলে দাবি রাশেদ খাঁন।

৫

স্বামী ঘুরতে না নেওয়ায় বিচ্ছেদের আবেদন, হতবাক আদালত

৬

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করবে সরকার

৭

ইরানে বেসামরিকদের সামরিক প্রশিক্ষণ, আগ্নেয়াস্ত্র চালাচ্ছেন নারীরাও

৮

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৯

ভোরের আলোয় ফুটবল, রংপুরে শরীরচর্চার ব্যতিক্রমী আয়োজন

১০

১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা, নতুন দাম ১ হাজার ৮৩৭

১১

পেনাল্টি যেন আর্জেন্টিনার নতুন দুশ্চিন্তা, লাউতারোর মিস

১২

চেক প্রজাতন্ত্রকে হারিয়ে স্পেনের টানা দশম জয়, শীর্ষে

১৩

গ্যাস-তেলের চাপে বরিশালে খাবারের দামে নতুন হিসাব

১৪

ইধিকা পালের আসল নাম কী, কেন বদলে ছিলেন নিজের নাম?

১৫

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, শীর্ষে লাহোর

১৬

কর্মক্ষেত্রে ইসলামী নৈতিকতা মেনে চলার ৯ নির্দেশনা

১৭

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামী মূল্যবোধ শিখতে বললেন রাশেদ খাঁন

১৮

টাঙ্গাইলে ৬২ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে

১৯

জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভ, আটক ৭০০

২০