জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামী মূল্যবোধ শিখতে বললেন রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগে ইসলামী মূল্যবোধের বিষয়ে সচেতনতা তৈরিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর বক্তব্যের প্রশংসা করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। একই সঙ্গে জামায়াতে ইসলামীকে ইসলামী মূল্যবোধের প্রচার ও রাজনৈতিক বক্তব্যের ক্ষেত্রে হেফাজতে ইসলামের কাছ থেকে শেখার পরামর্শ দিয়েছেন তিনি।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর এলাকায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশেদ খাঁন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, জাতীয় নির্বাচনের আগে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ইসলামী মূল্যবোধসম্পন্ন বক্তব্য দিয়েছেন। ইসলামকে পুঁজি করে ও ইসলামী লেবাস ধারণ করে যারা ইসলামের ক্ষতি করছেন, তারাই কীভাবে কাজ করছে—তার বক্তব্যে বিষয়টি উঠে এসেছে বলে মন্তব্য করেন তিনি। এতে বিভ্রান্ত অনেক মানুষ সচেতন হয়েছেন বলেও দাবি করেন রাশেদ খাঁন।

তিনি বলেন, নির্বাচনের আগে ‘জান্নাতের টিকিট’ বিতরণের নামে মানুষকে যেভাবে বিভ্রান্ত করা হচ্ছিল, সেই বিভ্রান্তি দূর করে মানুষকে সচেতন করার জন্য হেফাজতে ইসলামের আমিরকে ধন্যবাদ জানাই। বিএনপির পক্ষ থেকেও তাকে ধন্যবাদ জানাই। ইসলামের প্রচার ও প্রসারে হেফাজতে ইসলাম বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে রাশেদ খাঁন বলেন, যারা ইসলামের কথা বলেন, বিশেষ করে জামায়াতে ইসলামীকে পরামর্শ দেব—ইসলামী মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয়, তা হেফাজতে ইসলামের কাছ থেকে শিখুন। তার দাবি, জামায়াত ইসলাম ও ইসলামী মূল্যবোধ থেকে অনেক দূরে সরে গেছে।

তিনি আরও বলেন, একদিকে ইসলামের কথা বলা হচ্ছে, অন্যদিকে জামায়াতে ইসলামীর কর্মকাণ্ড ও বক্তব্যের সঙ্গে ইসলামের বৈসাদৃশ্য রয়েছে। জামায়াতে ইসলামী নিজেদের ইসলামী রাজনীতির অনুসারী বলে দাবি করে এবং শরিয়াহ আইন প্রতিষ্ঠার কথা বলে উল্লেখ করে তিনি বলেন, ইসলামী মূল্যবোধের কথা বলে ইসলামের বুকে ছুরি মারা উচিত নয়।

রাশেদ খাঁনের অভিযোগ, মাঠে-ময়দানে জামায়াতে ইসলামী যেসব রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, তাতে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন বলেন, হেফাজতে ইসলামের আমির তাকে বলেছেন, বর্তমান সরকারকে সবার সহযোগিতা করা উচিত। সাত মাসের এই সরকারের বিরুদ্ধে সহযোগিতা না করে কেন লংমার্চ করা হচ্ছে—সেই প্রশ্নও তিনি তুলেছেন বলে জানান রাশেদ খাঁন।

তিনি বলেন, যারা একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করে ফ্যাসিবাদকে হটিয়েছেন, তাদের সবার দায়িত্ব ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রেখে রাষ্ট্র পুনর্গঠন করা।

রাষ্ট্র পুনর্গঠনে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়েও সমালোচনা করেন রাশেদ খাঁন। তার অভিযোগ, এ মুহূর্তে রাষ্ট্র পুনর্গঠনে জামায়াতের মনোযোগ নেই। বরং ইসলামকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করে এবং ‘মুনাফিকির আশ্রয় নিয়ে’ ক্ষমতায় যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

রাশেদ খাঁন আরও বলেন, জামায়াতের কথিত ‘মুনাফিকি আচরণের’ বিরুদ্ধে অবস্থান নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করছে। এ জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরসহ সংগঠনটির নেতাদের ধন্যবাদ জানান তিনি।

সৌজন্য সাক্ষাতের সময় চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীমসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামী মূল্যবোধ শিখতে বললেন রাশেদ খাঁন

১

টাঙ্গাইলে ৬২ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে

২

জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভ, আটক ৭০০

৩

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৭

৪

ইরান যুদ্ধের পর ক্ষেপণাস্ত্র মজুত কমেছে, বড় চুক্তি যুক্তরাষ্ট্রের

৫

বোতলজাত সয়াবিনের সংকট, বাড়ল খোলা তেল ও ডিমের দাম

৬

শুক্রবার রাসুলুল্লাহ (সা.) যেসব আমল করতেন

৭

৬৪ জেলায় একযোগে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ শুরু

৮

কুয়াকাটা ভ্রমণের সেরা সময় কোন মাস, জানুন খরচ ও সব তথ্য

৯

আবু সাঈদ নিহতের ঘটনায় বেরোবির ৩ শিক্ষকসহ ১১ জন বহিষ্কার

১০

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, মামলা ৪, গ্রেপ্তার ২৬

১১

প্রথমবার ফেনী সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প

১২

প্রাথমিকে আজ যোগদান, নিয়োগপত্র পেয়ে হাসি-আক্ষেপের ভিন্ন ছবি

১৩

রাজশাহীতে ইয়াবার বদলে রঙ করা ওষুধ বিক্রির অভিযোগ

১৪

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ

১৫

ফ্রান্সে জেন-জি বিক্ষোভে আটক ৪৪০, আহত শিক্ষক-শিক্ষার্থী

১৬

একসময় গরিব ছেলেই পছন্দ ছিল প্রভার

১৭

নিউইয়র্ক সফর নিয়ে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলন

১৮

পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি ১৭ নভেম্বর

১৯

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা দেবে জামায়াত

২০