মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, মামলা ৪, গ্রেপ্তার ২৬

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় প্রায় এক হাজার জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনে জনমনে আতঙ্ক সৃষ্টি, নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে মামলাগুলো করা হয়েছে। এর মধ্যে মিরপুর মডেল থানায় তিনটি এবং কাফরুল থানায় একটি মামলা হয়েছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, তিনটি মামলার মধ্যে একটি সিটি করপোরেশনের পক্ষ থেকে গাড়ি পোড়ানোর অভিযোগে, একটি পুলিশের পক্ষ থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় এবং আরেকটি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে করা হয়েছে। এসব মামলায় ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে কাফরুল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সিটি করপোরেশনের গাড়ি পোড়ানোর অভিযোগে একটি মামলা হয়েছে। এতে ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এর আগে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর-১০ গোলচত্বর থেকে হোপ মার্কেটের দিকে ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের একপর্যায়ে হোপ মার্কেটসংলগ্ন বায়তুল কুদ্দুস জামে মসজিদ মার্কেটের নিচে থাকা ভাসমান দোকান সরানোর সময় ভেকুর আঘাতে বৈদ্যুতিক তার ছিঁড়ে আগুন ধরে যায় বলে স্থানীয় দোকানি ও প্রত্যক্ষদর্শীরা জানান। এতে মার্কেটের পাঁচটি দোকান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১৫ থেকে ২০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার পর ক্ষুব্ধ হকার ও দোকানিরা সিটি করপোরেশনের কর্মীদের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও সংঘর্ষ বাধে। এ সময় হকাররা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

সংঘর্ষের সময় সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়। পুলিশের একটি গাড়ির গ্লাসও ভাঙচুর করা হয়। এ ঘটনায় মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ নম্বর সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। ঘটনাস্থলের ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে গণমাধ্যমকর্মীরাও বাধার মুখে পড়েন।

পরে দুপুরের দিকে আবারও উচ্ছেদ অভিযান শুরু করে ডিএনসিসি। মিরপুর-১০ থেকে ১৩ নম্বর পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাতে থাকা ভাসমান দোকানগুলো উচ্ছেদ করা হয়।

এ সময় ঘটনাস্থল পরিদর্শনে আসেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ও সিটি করপোরেশনের গাড়িগুলো পরিদর্শন করেন। পরে তিনি বলেন, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা পরিকল্পিত। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করে তদন্তের মাধ্যমে গ্রেপ্তার করা হবে।

পুলিশ জানিয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

 

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৭

১

ইরান যুদ্ধের পর ক্ষেপণাস্ত্র মজুত কমেছে, বড় চুক্তি যুক্তরাষ্ট্রের

২

বোতলজাত সয়াবিনের সংকট, বাড়ল খোলা তেল ও ডিমের দাম

৩

শুক্রবার রাসুলুল্লাহ (সা.) যেসব আমল করতেন

৪

৬৪ জেলায় একযোগে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ শুরু

৫

কুয়াকাটা ভ্রমণের সেরা সময় কোন মাস, জানুন খরচ ও সব তথ্য

৬

আবু সাঈদ নিহতের ঘটনায় বেরোবির ৩ শিক্ষকসহ ১১ জন বহিষ্কার

৭

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, মামলা ৪, গ্রেপ্তার ২৬

৮

প্রথমবার ফেনী সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প

৯

প্রাথমিকে আজ যোগদান, নিয়োগপত্র পেয়ে হাসি-আক্ষেপের ভিন্ন ছবি

১০

রাজশাহীতে ইয়াবার বদলে রঙ করা ওষুধ বিক্রির অভিযোগ

১১

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ

১২

ফ্রান্সে জেন-জি বিক্ষোভে আটক ৪৪০, আহত শিক্ষক-শিক্ষার্থী

১৩

একসময় গরিব ছেলেই পছন্দ ছিল প্রভার

১৪

নিউইয়র্ক সফর নিয়ে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলন

১৫

পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি ১৭ নভেম্বর

১৬

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা দেবে জামায়াত

১৭

দুর্গাপূজায় ২২ অক্টোবর ছুটি, টানা ৫ দিন বন্ধ সরকারি অফিস

১৮

১৫ হাজার ৭১২ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন একনেকে

১৯

ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক

২০