জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভ, আটক ৭০০

ছবি: সংগৃহীত

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম ও ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২ অক্টোবর) আয়োজিত এই বিক্ষোভকে কেন্দ্র করে যন্তর মন্তর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, বিক্ষোভের জন্য অনুমতি নেওয়া হয়নি। পরে বিভিন্ন স্থান থেকে ৭০০-এর বেশি বিক্ষোভকারীকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বিক্ষোভে আম আদমি পার্টির (এএপি) নেতাকর্মীদের পাশাপাশি অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এআইএসএ), স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই), ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া (এনএসইউআই)সহ বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের সদস্যরা অংশ নেন। সাবেক দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীসহ কয়েকজন রাজনৈতিক নেতাকেও আটক করা হয়েছে।

ইন্টারনেট বন্ধ

বিক্ষোভের পরিস্থিতি নিয়ন্ত্রণে যন্তর মন্তর ও এর আশপাশের এলাকায় ১২ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত যন্তর মন্তর এবং এর ১ দশমিক ৫ কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখতে টেলিকম প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল। এর মধ্যে এয়ারটেল, রিলায়েন্স জিও ও ভোডাফোন আইডিয়াও রয়েছে।

তবে এ প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত দিল্লি সরকার বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইন্টারনেট বন্ধের বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এসআইআর নিয়ে অভিযোগ

বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে এবং এর ফলে বিপুলসংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তারা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন।

অন্যদিকে, নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন ও যাচাইয়ের প্রক্রিয়ার উদ্দেশ্য হিসেবে ভুয়া, মৃত, স্থানান্তরিত বা একাধিকবার অন্তর্ভুক্ত ভোটারের তথ্য শনাক্ত করার কথা বলেছে। অভিযোগগুলোর বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থানও বিবেচনায় নেওয়া হচ্ছে।

মেট্রো স্টেশনেও বিধিনিষেধ

বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লি মেট্রোর কয়েকটি স্টেশনের প্রবেশ ও বহির্গমন সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বিভিন্ন প্রতিবেদনে ১১ থেকে ১২টি স্টেশনে বিধিনিষেধের কথা উল্লেখ করা হয়েছে। নিরাপত্তার কারণে যন্তর মন্তর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ জানিয়েছে, অনুমতি ছাড়া জমায়েত ঠেকাতে ব্যারিকেড বসানো হয়েছিল। বিক্ষোভকারীদের একটি অংশ ব্যারিকেড অতিক্রম করে যন্তর মন্তরের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়।

এর আগে জুলাই মাসেও যন্তর মন্তর ও মধ্য দিল্লির কিছু এলাকায় বিক্ষোভের সময় ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছিল। তিন মাসের মধ্যে একই এলাকায় ফের ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়ার ঘটনা ঘটল।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে ৬২ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে

১

জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভ, আটক ৭০০

২

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৭

৩

ইরান যুদ্ধের পর ক্ষেপণাস্ত্র মজুত কমেছে, বড় চুক্তি যুক্তরাষ্ট্রের

৪

বোতলজাত সয়াবিনের সংকট, বাড়ল খোলা তেল ও ডিমের দাম

৫

শুক্রবার রাসুলুল্লাহ (সা.) যেসব আমল করতেন

৬

৬৪ জেলায় একযোগে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ শুরু

৭

কুয়াকাটা ভ্রমণের সেরা সময় কোন মাস, জানুন খরচ ও সব তথ্য

৮

আবু সাঈদ নিহতের ঘটনায় বেরোবির ৩ শিক্ষকসহ ১১ জন বহিষ্কার

৯

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, মামলা ৪, গ্রেপ্তার ২৬

১০

প্রথমবার ফেনী সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প

১১

প্রাথমিকে আজ যোগদান, নিয়োগপত্র পেয়ে হাসি-আক্ষেপের ভিন্ন ছবি

১২

রাজশাহীতে ইয়াবার বদলে রঙ করা ওষুধ বিক্রির অভিযোগ

১৩

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ

১৪

ফ্রান্সে জেন-জি বিক্ষোভে আটক ৪৪০, আহত শিক্ষক-শিক্ষার্থী

১৫

একসময় গরিব ছেলেই পছন্দ ছিল প্রভার

১৬

নিউইয়র্ক সফর নিয়ে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলন

১৭

পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি ১৭ নভেম্বর

১৮

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা দেবে জামায়াত

১৯

দুর্গাপূজায় ২২ অক্টোবর ছুটি, টানা ৫ দিন বন্ধ সরকারি অফিস

২০