ফ্রান্সে জেন-জি বিক্ষোভে আটক ৪৪০, আহত শিক্ষক-শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

ফ্রান্সে শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জি শিক্ষার্থীদের বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকট ও কর্মপরিবেশসহ নানা অভিযোগে দেশজুড়ে চলা আন্দোলনে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ৪৪০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ। আটক ব্যক্তিদের বড় একটি অংশ অপ্রাপ্তবয়স্ক বলেও জানিয়েছেন তিনি।

বিক্ষোভের প্রভাব পড়েছে দেশটির অন্তত ৪০০টি স্কুলে। এদিনের কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৪৮ সদস্যও আহত হয়েছেন বলে ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে।

প্যারিস ও এর আশপাশের এলাকায় কয়েক দিন ধরে শিক্ষার্থীরা বিভিন্ন স্কুলের প্রবেশপথ অবরোধ করে আসছেন। শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকট এবং শিক্ষকদের ওপর বাড়তি কাজের চাপের অভিযোগ থেকেই আন্দোলনের সূত্রপাত।

১৬ বছর বয়সি এক শিক্ষার্থী এএফপিকে বলেন, তাদের আন্দোলনের উদ্দেশ্য ভাঙচুর করা নয়; বরং শিক্ষাব্যবস্থার সংকটের দিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করা। তার দাবি, অনেক শ্রেণিকক্ষে ৩৪ জন পর্যন্ত শিক্ষার্থী থাকায় পাঠদান কার্যক্রম কঠিন হয়ে পড়েছে এবং শিক্ষকরা অতিরিক্ত চাপের মধ্যে রয়েছেন।

তবে মঙ্গলবারের কর্মসূচিতে কিছু জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে। ফরাসি সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, কয়েকটি স্থানে পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছোড়া হয়। জবাবে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। কয়েকটি ময়লার পাত্রে আগুন দেওয়া এবং বাসস্টপের ক্ষয়ক্ষতির ঘটনাও দেখা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বিএফএমটিভিকে জানান, ৪৪০ জনকে আটক করা হয়েছে। তবে তাদের মধ্যে কতজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, তার চূড়ান্ত হিসাব তখনও পাওয়া যায়নি। তার ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের প্রায় দুই-তৃতীয়াংশকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন কয়েকজন ফরাসি রাজনীতিক ও শিক্ষার্থী প্রতিনিধিরা। শিক্ষার্থীদের সংগঠন ইউনিয়ন সিন্দিকাল লিসেয়েনের সভাপতি রিয়াদ রানি পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ করেছেন।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজ দাবি করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পদক্ষেপ ছিল সংযত ও আনুপাতিক।

ফরাসি শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ করার অধিকার রয়েছে। তবে সহিংসতা বা অবরোধের মাধ্যমে শিক্ষার্থী ও সরকারি কর্মীদের ঝুঁকির মধ্যে ফেলা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

ফ্রান্সের ‘লিসে’ পর্যায়ের স্কুলগুলোতে গত সপ্তাহে প্যারিসের আশপাশের ইল-দ্য-ফ্রঁস অঞ্চলে এই আন্দোলন শুরু হয়। পরে তা দেশের অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়ে। এর আগে সোমবার দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু আন্দোলন আরও সহিংস রূপ নিলে তা দায়িত্বজ্ঞানহীন হবে বলে সতর্ক করেছিলেন। ওই সময় ১৬৪ জনকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়।

শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি মঙ্গলবার দেশজুড়ে শিক্ষক, হাসপাতালকর্মী ও সরকারি কর্মচারীদের বিভিন্ন ইউনিয়নের ডাকা কর্মবিরতিও পালিত হয়েছে। কম বেতন, কর্মপরিবেশসহ বিভিন্ন দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজের দেওয়া তথ্য অনুযায়ী, দেশজুড়ে ওই কর্মসূচিতে প্রায় ২ লাখ মানুষ অংশ নেন। তবে অধিকাংশ স্থানে বড় ধরনের কোনো ঘটনা ছাড়াই কর্মসূচি শেষ হয়েছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে জেন-জি বিক্ষোভে আটক ৪৪০, আহত শিক্ষক-শিক্ষার্থী

১

একসময় গরিব ছেলেই পছন্দ ছিল প্রভার

২

নিউইয়র্ক সফর নিয়ে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলন

৩

পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি ১৭ নভেম্বর

৪

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা দেবে জামায়াত

৫

দুর্গাপূজায় ২২ অক্টোবর ছুটি, টানা ৫ দিন বন্ধ সরকারি অফিস

৬

১৫ হাজার ৭১২ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন একনেকে

৭

ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক

৮

বগুড়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ ৪ নেতা গ্রেপ্তার

৯

২০২৭ সালের বিনামূল্যের বইয়ের ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী

১০

দ্বিতীয় দিনেও বাড়ল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

১১

১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র দেওয়ার কাজ চলবে

১২

এলপিজি আমদানি কমেছে ২৫ শতাংশ, ২ হাজার ছাড়িয়েছে সিলিন্ডার

১৩

মেসির ফ্রি-কিক ম্যাজিকেও হার এড়াতে পারল না মায়ামি

১৪

অগ্রণী ব্যাংকে টাকা আত্মসাতের অভিযোগ, গ্রাহকদের ভিড়

১৫

টিকটকে পরিচয়, কিশোরীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে

১৬

জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ

১৭

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ক্ষুব্ধ রাফসান দ্য ছোটভাই

১৮

ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: টুকু

১৯

জাতিসংঘ সফর শেষে দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

২০