১৫ হাজার ৭১২ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন একনেকে

ছবি: সংগৃহীত

আর্থিক খাত সংস্কার, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ, নদীভাঙন রোধ, বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণসহ বিভিন্ন খাতের ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৫ হাজার ৭১২ কোটি ৬৩ লাখ টাকা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেকের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুমোদিত ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ১০ হাজার ১১৮ কোটি ৪৩ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৫ হাজার ২১১ কোটি ৯৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৩৮২ কোটি ২৮ লাখ টাকা ব্যয় করা হবে।

আর্থিক খাত সংস্কারে প্রকল্প

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’ (এফএসএসপি-২)। বাংলাদেশ ব্যাংক বাস্তবায়ন করবে এ প্রকল্পটি। এর আওতায় আর্থিক খাতের সুরক্ষা জোরদার, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন, তদারকি সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাংকিং খাতের সংস্কারে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির মোট ব্যয় ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ টাকা।

স্বাস্থ্য ও অবকাঠামো খাতেও প্রকল্প

একনেকে অনুমোদন পাওয়া অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে যক্ষ্মা, এইডস ও ম্যালেরিয়া মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা জোরদারের উদ্যোগ এবং পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন।

এ ছাড়া চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগে বিদ্যমান শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণকেন্দ্রগুলোর উন্নয়ন প্রকল্পও রয়েছে।

পানিসম্পদ খাতে মুসাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা উন্নয়ন এবং ভোলা সদর ও দৌলতখান উপজেলার শিবপুর-ধনিয়া ও মেদুনা এলাকা মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষার প্রকল্প অনুমোদন পেয়েছে।

রংপুরসহ বিভিন্ন অঞ্চলে সড়ক ও বিদ্যুৎ উন্নয়ন

অনুমোদিত প্রকল্পের তালিকায় রংপুর বিভাগে গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণের উদ্যোগ রয়েছে। পাশাপাশি মাদারীপুর-শরীয়তপুর ও রাজবাড়ী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ফেনীর সোনাগাজীতে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য জমি অধিগ্রহণের প্রকল্প রয়েছে।

বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প সংশোধন

একনেক সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের সংশোধনীও অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট খাতে বিভিন্ন অবকাঠামো ও প্রযুক্তিগত উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হয়েছে।

একনেকে অনুমোদিত এসব প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য, আর্থিক খাত, যোগাযোগ, পানি ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও গ্রামীণ অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের কথা রয়েছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি ১৭ নভেম্বর

১

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা দেবে জামায়াত

২

দুর্গাপূজায় ২২ অক্টোবর ছুটি, টানা ৫ দিন বন্ধ সরকারি অফিস

৩

১৫ হাজার ৭১২ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন একনেকে

৪

ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক

৫

বগুড়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ ৪ নেতা গ্রেপ্তার

৬

২০২৭ সালের বিনামূল্যের বইয়ের ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী

৭

দ্বিতীয় দিনেও বাড়ল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

৮

১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র দেওয়ার কাজ চলবে

৯

এলপিজি আমদানি কমেছে ২৫ শতাংশ, ২ হাজার ছাড়িয়েছে সিলিন্ডার

১০

মেসির ফ্রি-কিক ম্যাজিকেও হার এড়াতে পারল না মায়ামি

১১

অগ্রণী ব্যাংকে টাকা আত্মসাতের অভিযোগ, গ্রাহকদের ভিড়

১২

টিকটকে পরিচয়, কিশোরীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে

১৩

জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ

১৪

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ক্ষুব্ধ রাফসান দ্য ছোটভাই

১৫

ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: টুকু

১৬

জাতিসংঘ সফর শেষে দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

মালয়েশিয়ার কাছে হারে কঠিন সমীকরণে বাংলাদেশ

১৮

কাঞ্চনজঙ্ঘা দেখতে তেঁতুলিয়া যাবেন? জেনে নিন প্রয়োজনীয় তথ্য

১৯

১৭ বছরের জঞ্জাল ১৭ দিনে শেষ হবে না: পানিসম্পদমন্ত্রী এ্যানি

২০