মেসির ফ্রি-কিক ম্যাজিকেও হার এড়াতে পারল না মায়ামি

ছবি: সংগৃহীত

আবারও দেখা গেল লিওনেল মেসির জাদু। দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে বাঁ পায়ে গোল করে ইন্টার মায়ামিকে ম্যাচে সমতায় ফেরান আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। তবে শেষ মুহূর্তের গোলে কলাম্বাস ক্রুর কাছে ২-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে মায়ামিকে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ম্যাচের ২৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে কলাম্বাস ক্রুকে এগিয়ে দেন জোসেফ মার্তিনেজ।

এর মাত্র পাঁচ মিনিট পর মেসির দুর্দান্ত ফ্রি-কিকে সমতায় ফেরে মায়ামি। ডান প্রান্তরেখা থেকে প্রায় ৭ গজ দূরত্বে পাওয়া ফ্রি-কিকটি বাঁ পায়ে বাঁকিয়ে নেন মেসি। বলটি গোলরক্ষক প্যাট্রিক শুল্টের বাড়ানো হাতের ওপর দিয়ে ক্রসবারের নিচ দিয়ে পোস্টের ভেতর দিয়ে জালে জড়ায়। ফলে ম্যাচের স্কোর হয় ১-১।

বিরতির পর মেসি আরও দুবার লক্ষ্যে শট নেন। তবে কোনোটিই গোলের দেখা পায়নি। পুরো ম্যাচে আক্রমণেও এগিয়ে ছিল কলাম্বাস ক্রু। তারা মোট ১৪টি শট নেয়, যেখানে মায়ামির শট ছিল মাত্র ৫টি। লক্ষ্যে শটের হিসাবেও এগিয়ে ছিল কলাম্বাস—৭টির বিপরীতে মায়ামির ছিল ৩টি।

মায়ামির গোলরক্ষক চারটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হয়নি। ইনজুরি সময়ের নবম মিনিটে জামাল তিয়ারের শট ঠেকাতে ব্যর্থ হন তিনি। সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে কলাম্বাস ক্রু।

এর ঠিক দুই মিনিট আগে ১০ জনের দলে পরিণত হয় মায়ামি। মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সান্তিয়াগো মোরালেস। ফলে ম্যাচের শেষ সময়টি একজন কম নিয়ে খেলতে হয় মেসিদের।

চলতি মৌসুমে এটি ইন্টার মায়ামির দ্বিতীয় হার। ২৭ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে এমএলএসের পয়েন্ট তালিকায় বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে দলটি। কয়েক সপ্তাহ আগেও মায়ামি ছিল তালিকার দ্বিতীয় অবস্থানে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের অবস্থান জানাল দিল্লি

১

সৌদিতে দক্ষ কর্মীদের পরিবার নেওয়ার নিয়মে বড় পরিবর্তন

২

ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়ে লড়েছে: রিজভী

৩

প্রাথমিকের নিয়োগে নতুন সংকট, চাকরিতে যোগ দেননি ১,৪৭১ জন

৪

নারীরা কেন বিয়েতে আগ্রহ হারাচ্ছে, বাস্তবতা কী বলছে?

৫

মেসির শেষ ম্যাচের আগে রিভার প্লেটের বিশেষ সম্মান

৬

উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কাঁপল দিল্লিও

৭

মেসির বিদায়ে আবেগঘন বার্তা দিলেন পূর্ণিমা-পরীমনি-ইরফান

৮

সৌদির দুই বিমানবন্দরে হামলা, আহত ৩; বাড়ছে উত্তেজনা

৯

সালমান মুক্তাদিরের মন্তব্যে নাছিরের জবাব, বললেন যা

১০

এআইয়ের সঙ্গে প্রেমে লাগাম, চীনের নতুন নিয়মে কী বদলাবে?

১১

অন্তরঙ্গ দৃশ্য ফাঁস ঠেকাতে শুটিং সেটে ফোন নিষিদ্ধের দাবি

১২

নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

১৩

আবারও সিন্ডিকেটের খপ্পরে দেশ, প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

১৪

মানুষ কেন ভ্রমণে টাকা খরচ করে, এর আসল লাভ কোথায়?

১৫

তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদী হুমায়ুন কবির

১৬

শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাজেট আরও বাড়বে

১৭

রাবিতে হামলার ঘটনায় ছাত্রদলের লাগাম টানার দাবি ডাকসু ভিপির

১৮

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির সম্পৃক্ততা নেই বলে দাবি রাশেদ খাঁন।

১৯

স্বামী ঘুরতে না নেওয়ায় বিচ্ছেদের আবেদন, হতবাক আদালত

২০