মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক

ছবি: সংগৃহীত

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। বিশেষ করে কারিগরি ও সামরিক বিষয়ে সৌদির প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম এনটিভিকে দেওয়া এক বক্তব্যে হাকান ফিদান বলেন, সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতার ওপর গুরুতর হামলা হচ্ছে। দেশটির সঙ্গে তুরস্কের একটি প্রতিরক্ষা চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় সৌদিকে প্রয়োজনীয় সহায়তা দিতে আঙ্কারার কোনো সমস্যা নেই।

তিনি বলেন, “আমরা দেখছি সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতার ওপর গুরুতর হামলা হচ্ছে। তাদের সঙ্গে আমাদের একটি চুক্তি রয়েছে। সৌদির কিছু সামরিক সহায়তা প্রয়োজন, বিশেষ করে কারিগরি বিষয়ে। এসব সহায়তা দিতে আমাদের কোনো সমস্যা নেই।”

গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের নেতারা পবিত্র নগরী মক্কায় একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন। চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলা হলে তা তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।

এদিকে, হুথি বিদ্রোহীরা দাবি করেছে, তারা সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে। একই সঙ্গে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর অবকাঠামোও হামলার লক্ষ্যবস্তু ছিল বলে জানিয়েছে তারা।

হামলার পর রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলি দেখা যায়। পরে জানা যায়, বিমানবন্দরের পাশে আরামকোর একটি ডিপোতে ড্রোন অথবা ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ওই ডিপোতে বিমানের জ্বালানি বা জেট ফুয়েল মজুত ছিল বলে জানা গেছে।

হামলার প্রভাবে রিয়াদের বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। এ সময় শত শত ফ্লাইট বাতিল এবং আরও কয়েকশ ফ্লাইট বিলম্বিত হয়।

তুরস্কের পক্ষ থেকে সৌদি আরবকে কী ধরনের সামরিক সহায়তা দেওয়া হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক

ভোরের মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কমছে, চার দেশের সহায়তা চাইল সৌদি

বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত

রাশিয়া নিষেধাজ্ঞা বিলে ভারতসহ ১০ দেশের পণ্যে ১০০% শুল্ক

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ব্যাপক সামরিক হামলা

আর্জেন্টিনার জার্সিতে মেসির আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর

প্রথম সচিব সভায় ডিজিটাল হাজিরা ও দুর্নীতি রোধে গুরুত্ব

নতুন পে-স্কেলে কমছে উচ্চপদস্থ কর্মকর্তাদের ইনক্রিমেন্টের হার

এসএসসিতে পাস করেও একাদশে আবেদন করেনি প্রায় দেড় লাখ শিক্ষার্থী

১০

ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

১১

জ্বালানি সংকট কাটাতে ২০৩০ সালের মধ্যে ১৫০ কূপ খননের পরিকল্পনা

১২

সঞ্চয়পত্রের টাকা পেতে চালু হচ্ছে স্বয়ংক্রিয় ব্যাংক হিসাব যাচাই

১৩

মেসির গোলেও জয় পেল না মায়ামি, ন্যাশভিলের সঙ্গে ড্র

১৪

ইরান থেকে সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

১৫

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী

১৬

প্রাথমিক স্বাস্থ্যসেবায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ চান জোবায়দা রহমান

১৭

পদ্মা ব্যারাজ হলে বদলে যেতে পারে ২৪ জেলার অর্থনীতি

১৮

ব্রিকস সম্মেলনে একতরফা শুল্কনীতির সমালোচনা, নয়া ঘোষণা

১৯

লটারি বাতিল, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ফিরছে ভর্তি পরীক্ষা

২০