১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র দেওয়ার কাজ চলবে

ছবি: সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের নিয়োগপত্র দেওয়ার কাজ আগামী ১ অক্টোবর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়োগ নিয়ে বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশের কারণে অস্থিরতা তৈরি হয়েছে। তবে নিয়োগ প্রক্রিয়া এখনো শেষ হয়নি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রায় ১০ লাখ ৬৯ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে কাজ শুরু করা হয়েছে।

তিনি জানান, নিয়োগপ্রক্রিয়ার অংশ হিসেবে আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের (ডিপিও) মাধ্যমে নিয়োগপত্র ইস্যু করা হচ্ছে। যাচাইয়ের সময় অনেক প্রার্থীর ঠিকানা পরিবর্তনসহ বিভিন্ন তথ্য পাওয়া গেছে, সেগুলোও পর্যায়ক্রমে হালনাগাদ করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, বিভিন্ন গণমাধ্যমে নিয়োগ নিয়ে বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয়েছে। এর ফলে অনেকের মধ্যে উদ্বেগ ও অস্থিরতা তৈরি হয়েছে। এমনকি বিষয়টি শেষ হয়ে গেছে—এমন ধারণাও তৈরি হয়েছিল। অথচ নিয়োগের প্রক্রিয়া তখনো চলমান ছিল।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ৮১৭ জনের নিয়োগপ্রক্রিয়া বাকি রয়েছে। তাদের ভেরিফিকেশন ও ঠিকানা-সংক্রান্ত তথ্য পর্যায়ক্রমে পাওয়া যাচ্ছে। যেসব বিষয় এখনো সম্পন্ন হয়নি, সেগুলো পর্যবেক্ষণে রেখে পর্যালোচনা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের পর তিনি বিষয়টি পরিষ্কার করতে প্রেস রিলিজ দিয়েছেন। বাকি নিয়োগপ্রক্রিয়া পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে এবং আগামী ১ অক্টোবর পর্যন্ত নিয়োগপত্র দেওয়ার কাজ চলবে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র দেওয়ার কাজ চলবে

১

এলপিজি আমদানি কমেছে ২৫ শতাংশ, ২ হাজার ছাড়িয়েছে সিলিন্ডার

২

মেসির ফ্রি-কিক ম্যাজিকেও হার এড়াতে পারল না মায়ামি

৩

অগ্রণী ব্যাংকে টাকা আত্মসাতের অভিযোগ, গ্রাহকদের ভিড়

৪

টিকটকে পরিচয়, কিশোরীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে

৫

জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ

৬

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ক্ষুব্ধ রাফসান দ্য ছোটভাই

৭

ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: টুকু

৮

জাতিসংঘ সফর শেষে দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

৯

মালয়েশিয়ার কাছে হারে কঠিন সমীকরণে বাংলাদেশ

১০

কাঞ্চনজঙ্ঘা দেখতে তেঁতুলিয়া যাবেন? জেনে নিন প্রয়োজনীয় তথ্য

১১

১৭ বছরের জঞ্জাল ১৭ দিনে শেষ হবে না: পানিসম্পদমন্ত্রী এ্যানি

১২

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

ইবিতে স্থানীয়দের হাতে শিক্ষার্থী যুগল আটক, বিয়ের সিদ্ধান্ত

১৪

টিকটক ভিডিও বানাতে পুকুরে ঝাঁপ, দেড় বছর পর টিকটকার গ্রেপ্তার

১৫

মহেশখালীতে এলএনজি ট্রান্সফার শুরু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ

১৬

হান্নান মাসউদের বক্তব্য ঘিরে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৮

১৭

পরীক্ষার কারণে নভেম্বরে-ডিসেম্বরে স্থানীয় ভোট নয়, জানুয়ারিতে আশা ইসির

১৮

বিজিবির সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ, নতুন হার কার্যকর ২০২৮ সালে

১৯

রাজনৈতিক ‘গডফাদার’ বদলেছে, বাড়ছে কিশোর গ্যাংয়ের দাপট

২০