প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার দেখাল আদালত

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার দেখিয়েছে আদালত।

সোমবার (১৫ জুন) কারাগার থেকে তৌহিদ আফ্রিদিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। পরে বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়ে প্রথমে সামান্য অর্থ ফেরত দিয়ে বিশ্বাস অর্জন করা হয়।

এরপর অধিক মুনাফার আশ্বাসে ভুক্তভোগীর কাছ থেকে পর্যায়ক্রমে বড় অঙ্কের অর্থ নেওয়া হয়। তবে প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ ফেরত না দিয়ে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যুতি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রাজধানীর ওয়ারী থানায় মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

সূত্র:
আদালত সূত্র ও মামলার নথি।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে?

অবশেষে চালুর পথে শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতাল

১৯তম নিবন্ধন থেকেই শিক্ষক নিয়োগে বদল, সুপারিশ করবে না এনটিআরসিএ

এসএসসির ফল প্রকাশ, পাসের হার কমে ৬২.২৫ শতাংশ

গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি-বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে

সালমান শাহ হত্যা মামলার আসামি ডন বিমানবন্দরে গ্রেফতার

প্রেমিকের সঙ্গে দেখা করতে জেলে, স্কুলছাত্রীর কাছে ১০ গুলি

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩

প্রথমবার চট্টগ্রাম-কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এবার কি যোগ দিচ্ছে মিসর?

১০

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াতে ইসলামী

১১

বাবার নির্যাতন থেকে ৫০০ টাকা নিয়ে পালিয়েছিলেন রবি কিষাণ

১২

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি জামায়াত আমিরের: রাশেদ খান

১৩

কালো গাউনে নুসরাত ফারিয়া, সাহসী ক্যাপশনে মুগ্ধ ভক্তরা

১৪

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার কূটনৈতিক পথ খুঁজছেন জেনারেল ড্যান কেইন

১৫

সারা দেশে বোমা হামলার আশঙ্কা, পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১৬

কিসের হাসিনা, শুধু আওয়াজ শোনা যায়’: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

১ লাখ ১৯ হাজার শিক্ষক পাচ্ছেন অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা

১৮

১১ দফা দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা, পুলিশের বাধা

১৯

রাজশাহীর সব মা পাবেন ফ্যামিলি কার্ড: ভূমিমন্ত্রী মিনু

২০