রাজশাহীর সব মা পাবেন ফ্যামিলি কার্ড: ভূমিমন্ত্রী মিনু

ছবি: সংগৃহীত।

রাজশাহীর সব মাকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড এবং জেলার সব কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে খুব অল্প সময়ের মধ্যেই এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় রাজশাহী নগরীর আলুপট্টিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬, আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে দলকে সুসংগঠিত করেছেন এবং ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন। এরই অংশ হিসেবে রাজশাহীর উন্নয়নে একাধিক বড় প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, রাজশাহী বিমানবন্দরকে সম্প্রসারণ করে কার্গো বিমানবন্দর হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি জেলায় চারটি ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) স্থাপন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অসমাপ্ত কাজ শেষ করা, নতুন একটি জেলা হাসপাতাল ও ডেন্টাল কলেজ নির্মাণ এবং শিল্প হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়া হবে। এছাড়া রাজশাহী থেকে হাটিকুমরুল পর্যন্ত চার লেন সড়ক নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গ তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের ধারাবাহিকতায় দেশের রাজনৈতিক পরিবর্তন এসেছে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথাও উল্লেখ করেন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ এবং সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

এ সময় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাকিব আনজুমের বাবা আইনুল হক এবং আহত জুলাই যোদ্ধারাও অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাফে ২০ টাকা বাড়ল ডিজেল-পেট্রলসহ সব জ্বালানি তেলের দাম

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক

ভোরের মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কমছে, চার দেশের সহায়তা চাইল সৌদি

বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত

রাশিয়া নিষেধাজ্ঞা বিলে ভারতসহ ১০ দেশের পণ্যে ১০০% শুল্ক

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ব্যাপক সামরিক হামলা

আর্জেন্টিনার জার্সিতে মেসির আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর

প্রথম সচিব সভায় ডিজিটাল হাজিরা ও দুর্নীতি রোধে গুরুত্ব

নতুন পে-স্কেলে কমছে উচ্চপদস্থ কর্মকর্তাদের ইনক্রিমেন্টের হার

১০

এসএসসিতে পাস করেও একাদশে আবেদন করেনি প্রায় দেড় লাখ শিক্ষার্থী

১১

ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

১২

জ্বালানি সংকট কাটাতে ২০৩০ সালের মধ্যে ১৫০ কূপ খননের পরিকল্পনা

১৩

সঞ্চয়পত্রের টাকা পেতে চালু হচ্ছে স্বয়ংক্রিয় ব্যাংক হিসাব যাচাই

১৪

মেসির গোলেও জয় পেল না মায়ামি, ন্যাশভিলের সঙ্গে ড্র

১৫

ইরান থেকে সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

১৬

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী

১৭

প্রাথমিক স্বাস্থ্যসেবায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ চান জোবায়দা রহমান

১৮

পদ্মা ব্যারাজ হলে বদলে যেতে পারে ২৪ জেলার অর্থনীতি

১৯

ব্রিকস সম্মেলনে একতরফা শুল্কনীতির সমালোচনা, নয়া ঘোষণা

২০