
দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত ও অভিনয়জীবনের শেষ সিনেমা ‘জানা নায়গান’ গত ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির আগেই সিনেমাটির এইচডি প্রিন্ট অনলাইনে ফাঁস হয়ে যাওয়ায় বক্স অফিসে এর প্রভাব নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে সেই আশঙ্কাকে অনেকটাই উড়িয়ে দিয়ে প্রথম দিনেই শক্তিশালী আয় করেছে সিনেমাটি।
বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট স্যাকনিল্ক-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, ভারতে প্রায় ১৩ হাজার ৬৭টি শো থেকে ছবিটি প্রথম দিনে ৪১ কোটি রুপি (নেট) আয় করেছে। একই সময়ে ভারতের বাজারে ছবিটির গ্রস আয় দাঁড়িয়েছে ৪৮ কোটি ২৭ লাখ রুপি। এছাড়া আন্তর্জাতিক বাজার থেকে প্রথম দিনে আরও ৩০ কোটি রুপি (গ্রস) আয় করেছে সিনেমাটি। ফলে বিশ্বব্যাপী উদ্বোধনী দিনে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৭৮ কোটি ২৭ লাখ রুপি।
আয়ের বড় অংশই এসেছে তামিল সংস্করণ থেকে। প্রথম দিনে তামিল ভাষায় ছবিটি ৩৬ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। এছাড়া তেলেগু সংস্করণ থেকে এসেছে ২ কোটি ৭৫ লাখ রুপি এবং হিন্দি সংস্করণ থেকে ১ কোটি ৭৫ লাখ রুপি।
তবে উদ্বোধনী দিনে ভালো ব্যবসা করলেও থালাপতি বিজয়ের আগের কয়েকটি সিনেমার রেকর্ড ভাঙতে পারেনি ‘জানা নায়গান’। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘বিস্ট’ প্রথম দিনে ভারতে ৪৯ কোটি ৩০ লাখ রুপি (নেট) আয় করেছিল। এছাড়া ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম (গোট)’-এর উদ্বোধনী সংগ্রহও ‘জানা নায়গান’-এর চেয়ে বেশি ছিল।
মুক্তির আগেই সিনেমাটির পাইরেটেড এইচডি সংস্করণ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ায় প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতারা উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবুও প্রথম দিনের দর্শক উপস্থিতি ও আয় প্রমাণ করেছে, বড় পর্দায় থালাপতি বিজয়ের শেষ সিনেমা দেখার আগ্রহ দর্শকদের মধ্যে এখনও তুঙ্গে।
থালাপতি বিজয়ের অভিনয়জীবনের শেষ সিনেমা হিসেবে ‘জানা নায়গান’ নিয়ে শুরু থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা ছিল। ছবিটি পরিচালনা করেছেন এইচ. বিনোদ। এখন নজর থাকবে, সপ্তাহান্তে এবং পরবর্তী দিনগুলোতে সিনেমাটি বক্স অফিসে কতটা ধারাবাহিকতা ধরে রাখতে পারে।
ফ্যাশন, সৃজনশীলতা ও ভালোবাসার মিশেলে আপনার পছন্দের হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পণ্য নিয়ে রয়েছে Rangvora Woman। নিজের পছন্দমতো ডিজাইন ও রঙে তৈরি করুন আপনার পছন্দের পোশাক ও উপহার।
👗 হ্যান্ড পেইন্ট জামা: মেয়েদের জন্য আকর্ষণীয় ও নান্দনিক হ্যান্ড পেইন্ট পোশাক।
👕 কাস্টমাইজড টি-শার্ট: নিজের নাম, পছন্দের ছবি ও ডিজাইনে তৈরি টি-শার্ট।
🥻 হ্যান্ড পেইন্ট শাড়ি: ইউনিক ডিজাইনের হাতে আঁকা শাড়ি।
👔 কাস্টমাইজড পাঞ্জাবি: পছন্দমতো রঙ ও নকশায় বিশেষ পাঞ্জাবি।
🎨 হ্যান্ডমেড ডেকোরেশন: ঘর সাজানোর জন্য নান্দনিক হাতে তৈরি পণ্য।
🎁 কাস্টমাইজড গিফট কর্নার: জন্মদিন, বিবাহবার্ষিকী ও প্রিয়জনের জন্য বিশেষ উপহার।
✔️ নিজের পছন্দমতো ডিজাইন ও রঙ নির্বাচন
✔️ ইউনিক হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পোশাক
✔️ বিশেষ দিনের জন্য আকর্ষণীয় উপহার
✔️ হাতে তৈরি নান্দনিক ডেকোরেশন পণ্য
✔️ আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করার সুবিধা
নিজের জন্য কিংবা প্রিয়জনকে উপহার দিতে আজই বেছে নিন আপনার পছন্দের পণ্য। আপনার পছন্দের ডিজাইন আমাদের জানান, আমরা সেটিকে রূপ দিতে প্রস্তুত।
🌸 Rangvora Woman
Hand Painted | Customized Fashion | Handmade Decoration | Gift Corner
মন্তব্য করুন