১১ দফা দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা, পুলিশের বাধা

ছবি: সংগৃহীত।

জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১১ দফা দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা করেছে ১১ দলীয় জোট। তবে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ পদযাত্রায় বাধা দিলে সেখানেই সংক্ষিপ্ত বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, তারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অসম্মান করতে আসেননি; বরং সাধারণ মানুষের দাবি-দাওয়া তুলে ধরতেই সচিবালয়ে এসেছেন। তার ভাষ্য, ১১ দফা দাবি কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের অধিকার ও জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। দেশে জ্বালানি সংকট, বিদ্যুৎ সমস্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জনভোগান্তি দিন দিন বাড়ছে। এসব সমস্যা সমাধানে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, সচিবালয় জনগণের সম্পদ। সেখানে দায়িত্বে থাকা কর্মকর্তাদের জনগণের দাবি শোনা এবং তা বাস্তবায়নে উদ্যোগ নেওয়া উচিত।

তিনি গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

পুলিশি বাধার কারণে পদযাত্রাটি সচিবালয়ের সামনে থেমে গেলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ১১ দলীয় জোটের নেতারা।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিন্দেগি না মিলেগি দোবারা ২’ নিয়ে কাজ চলছে, জানালেন জোয়া আখতার

২১ ঘণ্টা পর মুক্তি পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী

শিক্ষকদের জন্য আসছে স্বতন্ত্র বেতন স্কেল, জানালেন শিক্ষামন্ত্রী

মহাসড়কে আর চলবে না থ্রি হুইলার, চালু হলো এআই ক্যামেরা

লিবিয়ার বন্দিশিবির থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, জানে না বাংলাদেশ

জ্বালানি সংকট কাটাতে লাগতে পারে আরও দুই বছর: অর্থমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে আসছে নতুন নিয়ম

ইতিহাস গড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনন্য মিরাজ

জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবনের জন্য গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে

১০

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা, এক সপ্তাহেই প্রাণ গেল ৫ জনের

১১

বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ হাসনাতের

১২

ইউএনওর থাপ্পড়-লাঠিপেটার ভিডিও ভাইরাল, যা দেখা গেল সিসিটিভিতে

১৩

সকালে ঘুম থেকে উঠে যেসব অভ্যাস আপনাকে রাখবে সুস্থ

১৪

রাত ৮টার পর দোকান খোলা যাবে না, নতুন নির্দেশ সরকারের

১৫

রাজশাহীতে তীব্র লোডশেডিং, বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি

১৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে?

১৭

অবশেষে চালুর পথে শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতাল

১৮

১৯তম নিবন্ধন থেকেই শিক্ষক নিয়োগে বদল, সুপারিশ করবে না এনটিআরসিএ

১৯

এসএসসির ফল প্রকাশ, পাসের হার কমে ৬২.২৫ শতাংশ

২০