ভোর ৪টায় দিন শুরু করেন পিয়া জান্নাতুল, জানালেন কারণ

ছবি: সংগৃহীত।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল–এর কাজের পরিধি। র‌্যাম্প, বিনোদন অঙ্গন এবং উচ্চ আদালতে পেশাগত দায়িত্ব—সব মিলিয়ে এখন ব্যস্ততার মধ্যেই কাটছে তাঁর প্রতিটি দিন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের দৈনন্দিন জীবনের একটি ঝলক ভক্তদের সঙ্গে ভাগ করে নেন পিয়া। সেখানে তিনি জানান, কাজের চাপ এতটাই বেড়েছে যে নিজের জন্য সামান্য সময় বের করাও কঠিন হয়ে উঠেছে।

এক পোস্টে তিনি লেখেন, “জীবন আমাকে এমন একটা জায়গায় নিয়ে এসেছে, যেখানে এত ব্যস্ত থাকি যে ভ্রু ঠিক করারও সময় পাই না।”

কাজের চাপের কারণে প্রতিদিনের রুটিনেও বড় পরিবর্তন এসেছে বলে জানান তিনি। পিয়ার ভাষায়, “দিন যত ব্যস্ত হচ্ছে, আমার সকালও তত আগে শুরু হচ্ছে। আগে সকাল ৮টায় উঠতাম, তারপর ৭টায়, এরপর ৬টায়। আর এখন পুরো দিনের কাজ শেষ করতে ভোর ৪টায় উঠে পড়ি।”

তবে এই ব্যস্ততা নিয়ে তাঁর কোনো আক্ষেপ নেই। বরং দায়িত্ব পালনের সুযোগকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি।

দিনের শুরু নিয়ে পিয়া আরও লেখেন, “কোনো অভিযোগ নেই। এক কাপ আমেরিকানো, সামনে অনেক কাজ। প্রতিদিন নতুন করে বুঝতে পারি, আল্লাহ যখন দায়িত্ব বাড়ান, তখন তা সামলে নেওয়ার শক্তিও দিয়ে দেন। সেই শক্তির জন্য প্রতিদিন কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ।”

পিয়ার এই পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর কর্মনিষ্ঠার প্রশংসা করেছেন। অনেকেই তাঁর সুস্বাস্থ্য ও পেশাগত জীবনের আরও সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিন্দেগি না মিলেগি দোবারা ২’ নিয়ে কাজ চলছে, জানালেন জোয়া আখতার

২১ ঘণ্টা পর মুক্তি পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী

শিক্ষকদের জন্য আসছে স্বতন্ত্র বেতন স্কেল, জানালেন শিক্ষামন্ত্রী

মহাসড়কে আর চলবে না থ্রি হুইলার, চালু হলো এআই ক্যামেরা

লিবিয়ার বন্দিশিবির থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, জানে না বাংলাদেশ

জ্বালানি সংকট কাটাতে লাগতে পারে আরও দুই বছর: অর্থমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে আসছে নতুন নিয়ম

ইতিহাস গড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনন্য মিরাজ

জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবনের জন্য গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে

১০

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা, এক সপ্তাহেই প্রাণ গেল ৫ জনের

১১

বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ হাসনাতের

১২

ইউএনওর থাপ্পড়-লাঠিপেটার ভিডিও ভাইরাল, যা দেখা গেল সিসিটিভিতে

১৩

সকালে ঘুম থেকে উঠে যেসব অভ্যাস আপনাকে রাখবে সুস্থ

১৪

রাত ৮টার পর দোকান খোলা যাবে না, নতুন নির্দেশ সরকারের

১৫

রাজশাহীতে তীব্র লোডশেডিং, বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি

১৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে?

১৭

অবশেষে চালুর পথে শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতাল

১৮

১৯তম নিবন্ধন থেকেই শিক্ষক নিয়োগে বদল, সুপারিশ করবে না এনটিআরসিএ

১৯

এসএসসির ফল প্রকাশ, পাসের হার কমে ৬২.২৫ শতাংশ

২০