সত্য একদিন প্রকাশ পায়’ গ্রেফতার, মামলা ও ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন পরীমনি

ছবি: সংগৃহীত।

ব্যক্তিগত জীবন, গ্রেফতার, আইনি লড়াই এবং ভবিষ্যতে আবারও বিয়ে করার সম্ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দীর্ঘদিন নীরব ছিলেন কারণ তার বিশ্বাস ছিল—সত্য একদিন না একদিন প্রকাশ হবেই।

পরীমনি বলেন, “আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই। মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না। তারা আমাকে শুধু সিঙ্গেল এবং আমার সন্তানদের সঙ্গে দেখতে চায়। কেন এমনটা হয়, আমি জানি না।”

নিজের গ্রেফতারের প্রসঙ্গে তিনি বলেন, জেল থেকে মুক্তি পাওয়ার পর এতদিন এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তার ভাষায়, “সত্যকে যতই চাপা দেওয়ার চেষ্টা করা হোক, একসময় তা প্রকাশ পায়। কোনো অপরাধ যেমন নিখুঁত নয়, তেমনি কোনো সত্যও চিরদিন গোপন থাকে না।”

অভিনেত্রীর দাবি, তাকে গ্রেফতারের সময় আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি। তিনি বলেন, গ্রেফতারের সময় কোনো ওয়ারেন্ট ছিল না এবং তার বাসায় তল্লাশির অনুমতিও সংশ্লিষ্টদের কাছে ছিল না। পরে পুরো ঘটনার বিবরণ জেনে তার কাছে বিষয়টি পরিকল্পিত বলেই মনে হয়েছে।

পরীমনি জানান, গত ছয় বছরে ধৈর্যই তাকে টিকিয়ে রেখেছে। তিনি বলেন, “এখন মনে হচ্ছে ঘাড় থেকে বিশাল একটা বোঝা নেমে গেছে। আমি অনেক স্বস্তি অনুভব করছি।”

চলমান মামলার বিষয়ে তিনি বলেন, এটি কোনো ব্যক্তির করা মামলা নয়। তার বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তিকে বিরক্ত করা ও ব্ল্যাকমেইলের মতো অভিযোগ আনা হয়েছিল। তবে শুরু থেকেই তিনি আইনের প্রতি আস্থা রেখেছেন।

তিনি বলেন, “আমি কখনো রাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করিনি বা আহাজারি করিনি। আমি বিশ্বাস করি, আদালত একদিন আমাকে নির্দোষ ঘোষণা করে আমার সম্মান ফিরিয়ে দেবে।”

দেশে শিল্পীদের নিরাপত্তা প্রসঙ্গে পরীমনি বলেন, শুধু শিল্পী নয়, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। তার মতে, “শিল্পী, রিকশাচালক কিংবা অন্য যে-ই হোক, সবাই যেন হয়রানি ও অনিরাপত্তা থেকে মুক্ত থাকতে পারে, সেটাই নিশ্চিত করা উচিত।”

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম সচিব সভায় ডিজিটাল হাজিরা ও দুর্নীতি রোধে গুরুত্ব

নতুন পে-স্কেলে কমছে উচ্চপদস্থ কর্মকর্তাদের ইনক্রিমেন্টের হার

এসএসসিতে পাস করেও একাদশে আবেদন করেনি প্রায় দেড় লাখ শিক্ষার্থী

ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

জ্বালানি সংকট কাটাতে ২০৩০ সালের মধ্যে ১৫০ কূপ খননের পরিকল্পনা

সঞ্চয়পত্রের টাকা পেতে চালু হচ্ছে স্বয়ংক্রিয় ব্যাংক হিসাব যাচাই

মেসির গোলেও জয় পেল না মায়ামি, ন্যাশভিলের সঙ্গে ড্র

ইরান থেকে সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ চান জোবায়দা রহমান

১০

পদ্মা ব্যারাজ হলে বদলে যেতে পারে ২৪ জেলার অর্থনীতি

১১

ব্রিকস সম্মেলনে একতরফা শুল্কনীতির সমালোচনা, নয়া ঘোষণা

১২

লটারি বাতিল, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ফিরছে ভর্তি পরীক্ষা

১৩

মিরাজের ৪ উইকেটে ত্রিনবাগোকে হারাল গায়ানা

১৪

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ

১৫

ইউক্রেন যুদ্ধে সাড়ে ৪ বছরে ৫ লাখ রুশ নিহতের দাবি ব্রিটেনের

১৬

পুকুর-খালঘেরা স্কুল, ভাঙা সাঁকোয় ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিশুরা

১৭

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

১৮

অক্টোবর থেকে দেশে উৎপাদন হবে সাশ্রয়ী স্মার্টফোন, দাম ৩ হাজার

১৯

দেশের উন্নয়ন টেকসই করতে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে: তথ্যমন্ত্রী

২০