রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াতে ইসলামী

ছবি: সংগৃহীত।

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে রোববার (৯ আগস্ট) ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের নিয়ে একটি বৈঠক আহ্বান করা হয়েছে। ওই বৈঠকে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে একজন যৌথ প্রার্থী মনোনীত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে সংবিধান সংস্কার প্রক্রিয়া এবং ১১ দলীয় ঐক্য ঘোষিত আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়েও আলোচনা করেন নেতারা।

বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলটির করণীয় এবং জোটের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা এবং ১১ দলীয় ঐক্যের যৌথ প্রার্থী মনোনয়নের উদ্যোগকে সামনে রেখে রোববারের বৈঠকটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের অবস্থান জানাল দিল্লি

১

সৌদিতে দক্ষ কর্মীদের পরিবার নেওয়ার নিয়মে বড় পরিবর্তন

২

ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়ে লড়েছে: রিজভী

৩

প্রাথমিকের নিয়োগে নতুন সংকট, চাকরিতে যোগ দেননি ১,৪৭১ জন

৪

নারীরা কেন বিয়েতে আগ্রহ হারাচ্ছে, বাস্তবতা কী বলছে?

৫

মেসির শেষ ম্যাচের আগে রিভার প্লেটের বিশেষ সম্মান

৬

উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কাঁপল দিল্লিও

৭

মেসির বিদায়ে আবেগঘন বার্তা দিলেন পূর্ণিমা-পরীমনি-ইরফান

৮

সৌদির দুই বিমানবন্দরে হামলা, আহত ৩; বাড়ছে উত্তেজনা

৯

সালমান মুক্তাদিরের মন্তব্যে নাছিরের জবাব, বললেন যা

১০

এআইয়ের সঙ্গে প্রেমে লাগাম, চীনের নতুন নিয়মে কী বদলাবে?

১১

অন্তরঙ্গ দৃশ্য ফাঁস ঠেকাতে শুটিং সেটে ফোন নিষিদ্ধের দাবি

১২

নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

১৩

আবারও সিন্ডিকেটের খপ্পরে দেশ, প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

১৪

মানুষ কেন ভ্রমণে টাকা খরচ করে, এর আসল লাভ কোথায়?

১৫

তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদী হুমায়ুন কবির

১৬

শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাজেট আরও বাড়বে

১৭

রাবিতে হামলার ঘটনায় ছাত্রদলের লাগাম টানার দাবি ডাকসু ভিপির

১৮

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির সম্পৃক্ততা নেই বলে দাবি রাশেদ খাঁন।

১৯

স্বামী ঘুরতে না নেওয়ায় বিচ্ছেদের আবেদন, হতবাক আদালত

২০