ইরান যুদ্ধ বিস্তৃত করার সিদ্ধান্ত শিগগিরই: ট্রাম্পের হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত।

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও বিস্তৃত করা হবে কি না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে ইরানের ‘বাকি অংশও ধ্বংস করে দিতে হতে পারে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে সামনে এসেছে, যখন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর ইরান যুদ্ধ নিয়ে প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ বাড়ার আলোচনা চলছে। আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরুর আগে ট্রাম্প প্রশাসন কতটা স্বাধীনভাবে সামরিক পদক্ষেপ নিতে পারবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় যুদ্ধ পরিচালনায় ট্রাম্প প্রশাসনের ওপর কংগ্রেসের নজরদারি বাড়াতে পারে। তবে কয়েকজন বিশ্লেষকের আশঙ্কা, নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার আগেই ট্রাম্প ইরানে সামরিক অভিযান আরও জোরদার করতে পারেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক অতিথি মন্তব্য করেছেন, আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার আগের প্রায় দুই মাসের মধ্যে ইরানে বড় ধরনের হামলা চালাতে পারেন ট্রাম্প। তবে বিশ্লেষকদের আরেকটি অংশ মনে করছে, কংগ্রেসের নিয়ন্ত্রণে পরিবর্তন এলেই যুদ্ধ বন্ধ হয়ে যাবে—এমন নিশ্চয়তা নেই।

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্যে ভিন্ন সুরও দেখা যাচ্ছে। একদিকে তিনি সামরিক অভিযান আরও বিস্তৃত করার ইঙ্গিত দিচ্ছেন, অন্যদিকে বড় ধরনের নতুন হামলার তাৎক্ষণিক পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন।

ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আপাতত বড় ধরনের আরেকটি হামলার পরিকল্পনা নেই। তবে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। তাঁর ভাষায়, ‘প্রয়োজন হলে আমরা পুরোপুরি প্রস্তুত।’

পলিটিকোকে দেওয়া বক্তব্যে ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করেন। অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের পেছনে যুদ্ধেরও ভূমিকা ছিল।

তবে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের কারণ হিসেবে যুদ্ধের চেয়ে জ্বালানি তেলের দামকে বেশি গুরুত্ব দেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমার মনে হয়, এর কারণ পেট্রলের দাম।’

সূত্র: অ্যাক্সিওস, ইরান ইন্টারন্যাশনাল, ফিন্যান্সিয়াল টাইমস, পলিটিকো, ওয়াল স্ট্রিট জার্নাল ও ফক্স নিউজ।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ড

১

ইরান যুদ্ধ বিস্তৃত করার সিদ্ধান্ত শিগগিরই: ট্রাম্পের হুঁশিয়ারি

২

রংপুরের গর্ব: অষ্টাদশ শতকের সাধক কবি কাজী হেয়াত মামুদ

৩

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো

৪

শ্রমিকদের দাবির আড়ালে অস্থিতিশীলতার চেষ্টা: প্রধানমন্ত্রী

৫

এনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে নির্বাচন কমিশন

৬

ফ্লোরিডার চার আসনে রিপাবলিকানদের সীমানা কৌশলে ধাক্কা

৭

ঢাকায় বিশ্ববিদ্যালয় বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

৮

উচ্চশিক্ষিতদের ৬০ শতাংশের বেশি অনানুষ্ঠানিক কাজে: বিশ্বব্যাংক

৯

সেন্টমার্টিন যাত্রায় বাড়তি খরচ, ঘাটে নিরাপত্তা নিয়ে শঙ্কা

১০

৪২০’ ও ‘৮৪০’-এর পর এবার কি আসছে ‘১৬৮০’?

১১

শ্রমিক আন্দোলনে রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

১২

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ৬৭৯ পোশাক কারখানা

১৩

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ অব্যাহত, দেড় শতাধিক কারখানায় ছুটি

১৪

বিএনপি-আ.লীগ মন্ত্রিত্বের প্রস্তাব দিয়েছিল, দাবি চরমোনাই পীরের

১৫

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন

১৬

শিশুদের মানবিক মূল্যবোধ গঠনে স্কাউটিং গুরুত্বপূর্ণ: ববি হাজ্জাজ

১৭

ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদ ও নির্যাতনের অভিযোগ নিয়ে যা বলেছিলেন সালমান

১৮

আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

১৯

আলাভেসকে উড়িয়ে দিয়ে লা লিগার শীর্ষে ফিরল বার্সেলোনা

২০