
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া রাজধানীর আরও চারটি স্থানে ছয়টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে বিমানবন্দরের গোলচত্বরে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উড়ালসেতু থেকে দুর্বৃত্তরা ককটেল দুটি নিক্ষেপ করে। এতে কেউ হতাহত হননি।
বিমানবন্দর এলাকায় বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি ও সংশ্লিষ্টদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন