জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

ছবি: সংগৃহীত।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টার পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতারা জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেন। এ সময় তারা ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করেন।

এদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। শনিবার বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হওয়ার কথা রয়েছে। এতে হেঁটে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নয়াপল্টন থেকে শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অতিক্রম করবে। এরপর বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।’

শোভাযাত্রায় তারেক রহমানের অংশগ্রহণকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। কর্মসূচি সফল করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গসংগঠন প্রস্তুতি নিয়েছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ আগস্ট সামরিক কর্মকর্তাদের অপমানের প্রতিশোধ: শফিকুর রহমান

১

শাহজালাল বিমানবন্দরে পরপর দুই ককটেল বিস্ফোরণ

২

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

৩

ইরানে ফের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, সিদ্ধান্ত ট্রাম্পের

৪

জাতীয় চার নেতার নামে থাকা কোস্ট গার্ডের ৪ জাহাজের নাম বদল

৫

অনুশোচনা ছাড়া দেশে ফিরে রাজনীতি করতে দেওয়া হবে না’: স্বরাষ্ট্রমন্ত্রী

৬

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ড

৭

ইরান যুদ্ধ বিস্তৃত করার সিদ্ধান্ত শিগগিরই: ট্রাম্পের হুঁশিয়ারি

৮

রংপুরের গর্ব: অষ্টাদশ শতকের সাধক কবি কাজী হেয়াত মামুদ

৯

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো

১০

শ্রমিকদের দাবির আড়ালে অস্থিতিশীলতার চেষ্টা: প্রধানমন্ত্রী

১১

এনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে নির্বাচন কমিশন

১২

ফ্লোরিডার চার আসনে রিপাবলিকানদের সীমানা কৌশলে ধাক্কা

১৩

ঢাকায় বিশ্ববিদ্যালয় বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

১৪

উচ্চশিক্ষিতদের ৬০ শতাংশের বেশি অনানুষ্ঠানিক কাজে: বিশ্বব্যাংক

১৫

সেন্টমার্টিন যাত্রায় বাড়তি খরচ, ঘাটে নিরাপত্তা নিয়ে শঙ্কা

১৬

৪২০’ ও ‘৮৪০’-এর পর এবার কি আসছে ‘১৬৮০’?

১৭

শ্রমিক আন্দোলনে রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৮

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ৬৭৯ পোশাক কারখানা

১৯

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ অব্যাহত, দেড় শতাধিক কারখানায় ছুটি

২০