এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

ছবি: সংগৃহীত।

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হচ্ছে আজ রোববার (১ নভেম্বর)। আগামী ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা। প্রতিটি পত্রের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

গত ৩০ অক্টোবর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যেভাবে আবেদন করবেন

ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের ঠিকানা: https://rescrutiny.eduboardresults.gov.bd/

প্রথমে ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ঘরে পরীক্ষার্থীর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপডাউন তালিকা থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

পরবর্তী ধাপে একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে। এরপর প্রদর্শিত বিষয়ভিত্তিক ফলাফল থেকে যে বিষয় বা বিষয়গুলোর ফল পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করতে হবে। নির্বাচন শেষে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।

আবেদন ফি ও পরিশোধের পদ্ধতি

প্রতিটি পত্রের জন্য পুনর্নিরীক্ষণ ফি ১৫০ টাকা। দ্বিপত্রবিশিষ্ট কোনো বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চাইলে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। বিষয় নির্বাচন করার পর মোট ফি-এর পরিমাণ দেখা যাবে।

নির্ধারিত ফি বিকাশ, নগদ, ডাচ্-বাংলা ব্যাংকের রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে। পোর্টালের ‘পে’ বাটনে ক্লিক করলে ফি জমা দেওয়ার বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে।

ফি পরিশোধের পর আবার আবেদন পোর্টালে প্রবেশ করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। একবার ফি দিয়ে আবেদন জমা করার পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই পদ্ধতিতে আবেদন করা যাবে। তবে এ ক্ষেত্রে পুনরায় মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

আবেদন করার আগে যেসব বিষয় জানা জরুরি

বিজ্ঞপ্তি অনুযায়ী, ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন হলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো বাদ দেওয়া যাবে। যেসব বিষয়ের ফি এখনো পরিশোধ করা হয়নি, সেগুলো বাদ দিয়ে নতুন বিষয় নির্বাচন করার সুযোগ থাকবে।

তবে একবার ফি পরিশোধ করে আবেদন জমা দেওয়ার পর নির্বাচিত বিষয়গুলো আর বাতিল করা যাবে না। এ ক্ষেত্রে কোনো অবস্থাতেই আবেদন ফি ফেরত দেওয়া হবে না।

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, ফল পুনর্নিরীক্ষণের জন্য ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাই আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করে ফি পরিশোধ করতে হবে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদ ও নির্যাতনের অভিযোগ নিয়ে যা বলেছিলেন সালমান

১

আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

২

আলাভেসকে উড়িয়ে দিয়ে লা লিগার শীর্ষে ফিরল বার্সেলোনা

৩

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

৪

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে জোটের দাবিতে তেল আবিবে বিক্ষোভ

৫

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, সংঘর্ষে আহত ৫০, ছুটি ২৬ কারখানায়

৬

এক মাসের মধ্যেই আবার পরীক্ষা, সুযোগ পাচ্ছেন ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী

৭

এইচএসসি পরীক্ষার ফলে বড় ধস, পাসের হার কমার নেপথ্যে যেসব কারণ

৮

এইচএসসি-সমমানে পাসের হার ৫২.১২%, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার

৯

কারিগরি বোর্ডে পাসের হার কমে ৪৯.৪৩%, জিপিএ-৫ বেড়েছে

১০

পতিত ও নব্য স্বৈরাচার—দুজনকেই পরাজিত করা হবে: নাহিদ

১১

যমুনার পানি পান করে দূষণ কমার দাবি বিজেপি নেতার

১২

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ

১৩

ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা, নিবন্ধন ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা

১৪

অবরোধ শেষের আগেই নদীতে জেলেরা, মাছ ধরার প্রস্তুতি

১৫

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চান প্রধানমন্ত্রী

১৬

তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার

১৭

৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কসংকেত

১৮

জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন, নিরপেক্ষতার আশ্বাস প্রতিমন্ত্রীর

১৯

ইসরায়েলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল না নেতানিয়াহু ও বিরোধী জোট

২০