
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের সুযোগ কাজে লাগিয়ে সম্পত্তি বিক্রি, উত্তরাধিকার দাবি ও পাসপোর্ট পরিবর্তনের মতো জালিয়াতির অভিযোগ উঠেছে। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে মামলা, চাকরিচ্যুতি ও গ্রেফতারের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, জালিয়াতির অভিযোগে অনেক কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে এবং ফৌজদারি মামলা করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইসি জানিয়েছে, এনআইডি সংশোধনের আবেদন যাচাই-বাছাই করে প্রয়োজনীয় তথ্য-প্রমাণের ভিত্তিতেই অনুমোদন দেওয়া হচ্ছে। নাম, পিতা-মাতার পরিচয় ও জন্মতারিখের মতো গুরুত্বপূর্ণ তথ্য সংশোধনে নির্ভরযোগ্য নথি জমা দিতে হবে।
এ পর্যন্ত ৬৫ লাখ ৭০ হাজার ৮৪২টি সংশোধন আবেদনের মধ্যে ৬৪ লাখ ৪২ হাজার ৮৩২টি নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১৩ লাখ ৫৫ হাজার ১৫৭টি আবেদন বাতিল হয়েছে।
প্রয়োজনীয় কাগজপত্র ও সঠিক তথ্য দিয়ে আবেদন করলে সংশোধনের সুযোগ রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন