ইরান ঘিরে নতুন হামলার ছক, উত্তেজনায় বিশ্ব

ছবি সংগৃহীত

ইরানকে ঘিরে আবারও সামরিক উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্র অচিরেই দেশটিতে শক্তিশালী হামলার পরিকল্পনা করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এই পরিকল্পনা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফিং করবেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে স্বল্প সময়ের মধ্যে আঘাত হানার জন্য একটি সামরিক পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। এতে অবকাঠামোগত স্থাপনাও লক্ষ্যবস্তু হতে পারে। চলমান কূটনৈতিক অচলাবস্থা ভাঙতেই এ ধরনের পদক্ষেপ বিবেচনায় নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া বিকল্প কৌশল হিসেবে হরমুজ প্রণালির কিছু অংশের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনাও আলোচনায় রয়েছে। এর মাধ্যমে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হতে পারে। প্রয়োজনে স্থলবাহিনী ব্যবহারের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

বর্তমানে ইরানের ওপর নৌ অবরোধকে প্রধান চাপের কৌশল হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। তবে তেহরান তাদের অবস্থান পরিবর্তন না করলে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে এবং এর প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারসহ আন্তর্জাতিক রাজনীতিতেও পড়তে পারে।

সূত্র: অ্যাক্সিওস

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের অবস্থান জানাল দিল্লি

১

সৌদিতে দক্ষ কর্মীদের পরিবার নেওয়ার নিয়মে বড় পরিবর্তন

২

ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়ে লড়েছে: রিজভী

৩

প্রাথমিকের নিয়োগে নতুন সংকট, চাকরিতে যোগ দেননি ১,৪৭১ জন

৪

নারীরা কেন বিয়েতে আগ্রহ হারাচ্ছে, বাস্তবতা কী বলছে?

৫

মেসির শেষ ম্যাচের আগে রিভার প্লেটের বিশেষ সম্মান

৬

উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কাঁপল দিল্লিও

৭

মেসির বিদায়ে আবেগঘন বার্তা দিলেন পূর্ণিমা-পরীমনি-ইরফান

৮

সৌদির দুই বিমানবন্দরে হামলা, আহত ৩; বাড়ছে উত্তেজনা

৯

সালমান মুক্তাদিরের মন্তব্যে নাছিরের জবাব, বললেন যা

১০

এআইয়ের সঙ্গে প্রেমে লাগাম, চীনের নতুন নিয়মে কী বদলাবে?

১১

অন্তরঙ্গ দৃশ্য ফাঁস ঠেকাতে শুটিং সেটে ফোন নিষিদ্ধের দাবি

১২

নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

১৩

আবারও সিন্ডিকেটের খপ্পরে দেশ, প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

১৪

মানুষ কেন ভ্রমণে টাকা খরচ করে, এর আসল লাভ কোথায়?

১৫

তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদী হুমায়ুন কবির

১৬

শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাজেট আরও বাড়বে

১৭

রাবিতে হামলার ঘটনায় ছাত্রদলের লাগাম টানার দাবি ডাকসু ভিপির

১৮

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির সম্পৃক্ততা নেই বলে দাবি রাশেদ খাঁন।

১৯

স্বামী ঘুরতে না নেওয়ায় বিচ্ছেদের আবেদন, হতবাক আদালত

২০