মালয়েশিয়ার আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী তারেক রহমান, জানালেন কৃতজ্ঞতা

মালয়েশিয়া সরকারের আন্তরিক আতিথেয়তা ও উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী ড. ওয়ান আজিজা বিনতি ওয়ান ইসমাইলের আন্তরিকতা ও সৌহার্দ্যে তিনি গভীরভাবে অভিভূত।

মঙ্গলবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারেক রহমান বলেন, “আমার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী ড. ওয়ান আজিজা বিনতি ওয়ান ইসমাইলকে তাদের অবিশ্বাস্য উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

তিনি আরও বলেন, মালয়েশিয়া সরকার ও দেশটির জনগণের বন্ধুত্বপূর্ণ মনোভাব দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার আলোচনা বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী স্মরণ করেন, তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় থেকেই বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। পাশাপাশি মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনি সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাওয়ায়ও কৃতজ্ঞতা জানান তিনি।

তারেক রহমান বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধন ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম রাষ্ট্রীয় সফরের পর মালয়েশিয়ার সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও জনশক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে তিনি আগ্রহী।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর মালয়েশিয়া সফরের মধ্য দিয়েই প্রথম বিদেশ সফর শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ থেকে ২২ জুন মালয়েশিয়া সফর শেষে বর্তমানে তিনি পাঁচ দিনের সরকারি সফরে চীনে অবস্থান করছেন।

সূত্র: প্রধানমন্ত্রীর ফেসবুক বার্তা

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে জেন-জি বিক্ষোভে আটক ৪৪০, আহত শিক্ষক-শিক্ষার্থী

১

একসময় গরিব ছেলেই পছন্দ ছিল প্রভার

২

নিউইয়র্ক সফর নিয়ে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলন

৩

পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি ১৭ নভেম্বর

৪

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা দেবে জামায়াত

৫

দুর্গাপূজায় ২২ অক্টোবর ছুটি, টানা ৫ দিন বন্ধ সরকারি অফিস

৬

১৫ হাজার ৭১২ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন একনেকে

৭

ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক

৮

বগুড়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ ৪ নেতা গ্রেপ্তার

৯

২০২৭ সালের বিনামূল্যের বইয়ের ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী

১০

দ্বিতীয় দিনেও বাড়ল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

১১

১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র দেওয়ার কাজ চলবে

১২

এলপিজি আমদানি কমেছে ২৫ শতাংশ, ২ হাজার ছাড়িয়েছে সিলিন্ডার

১৩

মেসির ফ্রি-কিক ম্যাজিকেও হার এড়াতে পারল না মায়ামি

১৪

অগ্রণী ব্যাংকে টাকা আত্মসাতের অভিযোগ, গ্রাহকদের ভিড়

১৫

টিকটকে পরিচয়, কিশোরীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে

১৬

জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ

১৭

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ক্ষুব্ধ রাফসান দ্য ছোটভাই

১৮

ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: টুকু

১৯

জাতিসংঘ সফর শেষে দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

২০