সারা দেশে বিশেষ অভিযানে ৮৪ জন আটক, আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীও রয়েছেন

ছবি: সংগৃহীত

হামলা, নাশকতা, সন্ত্রাসবিরোধী আইনের মামলা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেশের বিভিন্ন জেলায় পরিচালিত বিশেষ অভিযানে ৮৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (২২ জুন) রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পরিচালিত এ অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ একাধিক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এসব অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লার চান্দিনায় একাধিক অভিযান

কুমিল্লার চান্দিনা উপজেলায় পৃথক অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে আরও কয়েকজনকে আটক করা হয়।

এছাড়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বাতাঘাসী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও থানা যুবলীগের সাবেক অর্থ সম্পাদক মো. তমিজ উদ্দিন এবং কংগাই ইউনিয়ন কৃষকলীগের কার্যনির্বাহী সদস্য মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

পরে আরও এক অভিযানে কেরনখাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য হারুন অর রশিদ, ছাত্রলীগের কর্মী সুমন মিয়া ও ইয়াছিন এবং পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবকে আটক করা হয়।

নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর ও কিশোরগঞ্জে গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সানাউল্লাহ, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন মাদবর এবং ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতা জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

লক্ষ্মীপুরের রামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কামরান হোসেন রাজু, শেখ ফরিদ শাহীন ও নাজমুল ইসলাম রাব্বীকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে পৃথক মামলায় রুবেল ও সুমন নামে আরও দুইজনকে আটক করা হয়েছে।

কিশোরগঞ্জের কটিয়াদীতে পৌর আওয়ামী লীগের সহসভাপতি জামাল মিয়া, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রুহুল আমিন শাকিল, মসূয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আল-আমিন এবং পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোশাররফ হোসেন পায়েলকে গ্রেফতার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল ও খাগড়াছড়িতে অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যুবলীগের সাবেক সভাপতি মেজবাউর রহমান রিমন ভূঁইয়া, মকবুল হোসেন এবং কৃষকলীগের সভাপতি কামাল উদ্দিনকে আটক করা হয়েছে।

বরিশালের আগৈলঝাড়ায় বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির তালুকদার এবং যুবলীগ নেতা রেজাউল করিম রিফাতকে গ্রেফতার করা হয়েছে।

খাগড়াছড়ি পৌর যুবলীগের সদস্য আমির হোসেনকেও পুলিশ গ্রেফতার করেছে।

রাঙামাটিতে সর্বোচ্চ ১৬ জন আটক

রাঙামাটিতে পরিচালিত অভিযানে মোট ১৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে যুবলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন।

আটকদের মধ্যে রয়েছেন যুবলীগ সদস্য নুরুল হক, জেলা শ্রমিকলীগের সভাপতি কবির, সদর কৃষকলীগের সহসভাপতি চম্পক দাশ, যুবলীগ নেতা নিজাম উদ্দীন, ইলিয়াছ, শ্রমিকলীগ নেতা ইসমাইল বেগসহ আরও কয়েকজন।

গাজীপুর, সাতক্ষীরা, ময়মনসিংহ ও ঝালকাঠিতেও গ্রেফতার

গাজীপুরে পৃথক অভিযানে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

সাতক্ষীরার শ্যামনগরে যুবলীগের দুই কর্মী বিল্লাল হোসেন ও সজিবকে আটক করা হয়েছে।

ময়মনসিংহের ফুলপুরে কৃষকলীগের আহ্বায়ক আঙ্গুর ফকির, আওয়ামী লীগ কর্মী হুমায়ূন কবির এবং ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

ঝালকাঠির নলছিটিতে মামুন হাওলাদার, সোহাগ হাওলাদার এবং পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউর রহমান রাজুকে আটক করেছে পুলিশ।

নিষিদ্ধ ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে হামিদুর রহমান তায়েফ সরকার নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

এদিকে পটুয়াখালীতে ছাত্রলীগ নেতা আরজুকেও আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, দেশব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত ব্যক্তি এবং সন্ত্রাসবিরোধী আইনের আওতাভুক্ত সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

সূত্র: যুগান্তর ডেস্ক

🌸 Rangvora Woman 🌸

নিজের পছন্দে, নিজের রঙে!

ফ্যাশন, সৃজনশীলতা ও ভালোবাসার মিশেলে আপনার পছন্দের হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পণ্য নিয়ে রয়েছে Rangvora Woman। নিজের পছন্দমতো ডিজাইন ও রঙে তৈরি করুন আপনার পছন্দের পোশাক ও উপহার।

🎨 আমাদের বিশেষ কালেকশন

👗 হ্যান্ড পেইন্ট জামা: মেয়েদের জন্য আকর্ষণীয় ও নান্দনিক হ্যান্ড পেইন্ট পোশাক।

👕 কাস্টমাইজড টি-শার্ট: নিজের নাম, পছন্দের ছবি ও ডিজাইনে তৈরি টি-শার্ট।

🥻 হ্যান্ড পেইন্ট শাড়ি: ইউনিক ডিজাইনের হাতে আঁকা শাড়ি।

👔 কাস্টমাইজড পাঞ্জাবি: পছন্দমতো রঙ ও নকশায় বিশেষ পাঞ্জাবি।

🎨 হ্যান্ডমেড ডেকোরেশন: ঘর সাজানোর জন্য নান্দনিক হাতে তৈরি পণ্য।

🎁 কাস্টমাইজড গিফট কর্নার: জন্মদিন, বিবাহবার্ষিকী ও প্রিয়জনের জন্য বিশেষ উপহার।

💝 আমাদের বিশেষত্ব

✔️ নিজের পছন্দমতো ডিজাইন ও রঙ নির্বাচন
✔️ ইউনিক হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পোশাক
✔️ বিশেষ দিনের জন্য আকর্ষণীয় উপহার
✔️ হাতে তৈরি নান্দনিক ডেকোরেশন পণ্য
✔️ আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করার সুবিধা

❤️ আপনার কল্পনা, আমাদের সৃষ্টি!

নিজের জন্য কিংবা প্রিয়জনকে উপহার দিতে আজই বেছে নিন আপনার পছন্দের পণ্য। আপনার পছন্দের ডিজাইন আমাদের জানান, আমরা সেটিকে রূপ দিতে প্রস্তুত।

🌸 Rangvora Woman
Hand Painted | Customized Fashion | Handmade Decoration | Gift Corner

এখনই অর্ডার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

১

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ফের মহাসড়কে পোশাকশ্রমিকরা

২

শেখ হাসিনা পরিবারের ১,০৬২ কোটি টাকার সম্পদ জব্দের দাবি দুদকের

৩

কুয়াকাটায় সরকারি বনায়নের ১০ গাছ কেটে জমি দখলের অভিযোগ

৪

লন্ডনে সংবর্ধনা শেষে হামলার অভিযোগ নাহিদ ইসলামের

৫

শীত এলেই বদলে যায় রংপুরের সকাল, বাড়ে খেজুরের রসের কদর

৬

স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা: গণপিটুনিতে অভিযুক্ত ব্যক্তি নিহত

৭

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদন নিয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র

৮

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

৯

বিশ্ববাজারে কমল তেলের দাম, সরবরাহ বাড়ার প্রত্যাশা

১০

গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খান

১১

বিশুদ্ধ পানির সংকটে চরচান্দুপাড়ার ৩০ পরিবার, অকেজো একমাত্র টিউবওয়েল

১২

তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

১৩

ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন কর্মসূচিতে যাচ্ছে সরকার

১৪

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১৫

শ্রমিক অসন্তোষে গাজীপুরে ৬ কারখানা বন্ধ, বিজিবি মোতায়েন

১৬

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা, হামাস কমান্ডার নিহত

১৭

বিয়ের পর কেন বদলে যান অনেক পুরুষ, কী বলছে বাস্তবতা?

১৮

প্রথমার্ধে জাপানের কাছে ২-১ গোলে পিছিয়ে ব্রাজিল

১৯

নোয়াখালীতে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষককে গণপিটুনি

২০