বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা; সংসদে তুলে ধরলেন তথ্যমন্ত্রী

চলতি অর্থবছরের (২০২৫-২৬) মে মাস পর্যন্ত করসহ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মোট আয় হয়েছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। বিপরীতে একই সময়ে ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।

সোমবার জাতীয় সংসদে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য উপস্থাপন করা হয়।

তথ্যমন্ত্রী জানান, চলতি অর্থবছরে বিটিভির মোট আয়ের মধ্যে বিজ্ঞাপন খাত থেকে এসেছে ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা। তবে আয় বাড়লেও ব্যয়ের তুলনায় তা এখনও অনেক কম।

সংসদে উপস্থাপিত তথ্যে দেখা যায়, গত পাঁচ অর্থবছর ধরেই বিটিভির ব্যয় আয়ের তুলনায় কয়েকগুণ বেশি রয়েছে।

গত পাঁচ অর্থবছরে বিটিভির আয়-ব্যয়

  • ২০২০-২১: আয় ৩৪.০৫ কোটি টাকা, ব্যয় ২৮০.৮১ কোটি টাকা
  • ২০২১-২২: আয় ৪০.২৬ কোটি টাকা, ব্যয় ২৮৫.৪৭ কোটি টাকা
  • ২০২২-২৩: আয় ৩০.৮৭ কোটি টাকা, ব্যয় ৩৭০.৬১ কোটি টাকা
  • ২০২৩-২৪: আয় ৪৪.২১ কোটি টাকা, ব্যয় ২৯৮.৫৭ কোটি টাকা
  • ২০২৪-২৫: আয় ২৭.৬৪ কোটি টাকা, ব্যয় ৩০৭.৯২ কোটি টাকা
  • ২০২৫-২৬ (মে পর্যন্ত): আয় ৮.০৫ কোটি টাকা, ব্যয় ২৫৪.১৮ কোটি টাকা

এদিকে অপপ্রচার, গুজব ও ভুয়া তথ্য মোকাবিলায় সরকারের ‘বাংলাফ্যাক্ট’ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, এখন পর্যন্ত ৭৮৩টি ফ্যাক্টচেক, বিশ্লেষণধর্মী ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রকাশিত হয়েছে ২২৯টি কনটেন্ট।

মন্ত্রী আরও জানান, সংবাদমাধ্যমের আদলে অপতথ্য প্রচারকারী ১৬টি ওয়েবসাইট শনাক্ত করা হয়েছে। পাশাপাশি ৩০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১৯৯টি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে, যেগুলো বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত।

সংসদে দেওয়া তথ্যমতে, বর্তমানে দেশে ৫৫টি বেসরকারি টেলিভিশন চ্যানেল রয়েছে, যার মধ্যে ৩৯টি সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া দেশে ১ হাজার ৪৩৬টি দৈনিক পত্রিকা এবং ৪৭৪টি নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল রয়েছে।

অন্যদিকে শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির সংসদে জানান, বর্তমানে বাংলাদেশের ৬৪টি পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধিত হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন ৪৭টি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ২৩টি বর্তমানে অলাভজনক অবস্থায় রয়েছে।

সূত্র: জাতীয় সংসদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে?

অবশেষে চালুর পথে শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতাল

১৯তম নিবন্ধন থেকেই শিক্ষক নিয়োগে বদল, সুপারিশ করবে না এনটিআরসিএ

এসএসসির ফল প্রকাশ, পাসের হার কমে ৬২.২৫ শতাংশ

গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি-বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে

সালমান শাহ হত্যা মামলার আসামি ডন বিমানবন্দরে গ্রেফতার

প্রেমিকের সঙ্গে দেখা করতে জেলে, স্কুলছাত্রীর কাছে ১০ গুলি

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩

প্রথমবার চট্টগ্রাম-কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এবার কি যোগ দিচ্ছে মিসর?

১০

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াতে ইসলামী

১১

বাবার নির্যাতন থেকে ৫০০ টাকা নিয়ে পালিয়েছিলেন রবি কিষাণ

১২

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি জামায়াত আমিরের: রাশেদ খান

১৩

কালো গাউনে নুসরাত ফারিয়া, সাহসী ক্যাপশনে মুগ্ধ ভক্তরা

১৪

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার কূটনৈতিক পথ খুঁজছেন জেনারেল ড্যান কেইন

১৫

সারা দেশে বোমা হামলার আশঙ্কা, পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১৬

কিসের হাসিনা, শুধু আওয়াজ শোনা যায়’: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

১ লাখ ১৯ হাজার শিক্ষক পাচ্ছেন অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা

১৮

১১ দফা দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা, পুলিশের বাধা

১৯

রাজশাহীর সব মা পাবেন ফ্যামিলি কার্ড: ভূমিমন্ত্রী মিনু

২০