তারেক রহমান চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিলেন

ছবি: সংগৃহীত

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF)-এর প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৪ জুন ২০২৬) চীনের স্থানীয় সময় সকাল ৯টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে “বিস্তৃত পরিসরে উদ্ভাবন” (Innovating at Scale) শীর্ষক প্ল্যানারি সেশন শুরু হয়। বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, অর্থনীতিবিদ ও ব্যবসায়িক নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সেশনে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

সেশনের উদ্বোধনী বক্তব্য দেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। এতে বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত উদ্ভাবন, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বিশ্ব অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং বৃহৎ পরিসরে উদ্ভাবন বাস্তবায়নের কৌশলও আলোচনায় গুরুত্ব পায়।

প্ল্যানারি সেশনে বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন দেশের শীর্ষ নেতারা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ।

সেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেন।

এ সময় বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্ল্যানারি সেশনের বিরতিতে আয়োজিত বিশেষ ফটোসেশনে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি।

বিশ্ব অর্থনীতি ও উদ্ভাবন নিয়ে আয়োজিত এই ফোরামে বাংলাদেশের অংশগ্রহণকে আন্তর্জাতিক সহযোগিতা এবং অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের সঙ্গে দেখা করতে জেলে, স্কুলছাত্রীর কাছে ১০ গুলি

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩

প্রথমবার চট্টগ্রাম-কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এবার কি যোগ দিচ্ছে মিসর?

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াতে ইসলামী

বাবার নির্যাতন থেকে ৫০০ টাকা নিয়ে পালিয়েছিলেন রবি কিষাণ

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি জামায়াত আমিরের: রাশেদ খান

কালো গাউনে নুসরাত ফারিয়া, সাহসী ক্যাপশনে মুগ্ধ ভক্তরা

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার কূটনৈতিক পথ খুঁজছেন জেনারেল ড্যান কেইন

সারা দেশে বোমা হামলার আশঙ্কা, পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১০

কিসের হাসিনা, শুধু আওয়াজ শোনা যায়’: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

১ লাখ ১৯ হাজার শিক্ষক পাচ্ছেন অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা

১২

১১ দফা দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা, পুলিশের বাধা

১৩

রাজশাহীর সব মা পাবেন ফ্যামিলি কার্ড: ভূমিমন্ত্রী মিনু

১৪

হরমুজ ইস্যুতে আশায় কমল আন্তর্জাতিক তেলের দাম

১৫

জুলাই-পরবর্তী ক্যাম্পাসে বাড়ছে সংঘর্ষ, নতুন রাজনৈতিক সংস্কৃতি নিয়ে শঙ্কা

১৬

আবু সাঈদের ছবি ছাড়া জুলাই ডকুমেন্টারি অসম্পূর্ণ: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৭

ইনফান্তিনোর বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইল’-এর অভিযোগ জর্ডান ফুটবল প্রধানের

১৮

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষে উত্তেজনা

১৯

মার্চ টু ঢাকা’ ঠেকাতে শেষ বৈঠক, তবু টেকেনি সরকার

২০