আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি প্রতিরোধে ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি প্রতিরোধে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি প্রতিরোধের অংশ হিসেবে মঙ্গলবার (২৩ জুন) সকালে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আয়োজিত মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল থেকে শুরু হয়ে ধানমন্ডি ২৭ নম্বর মোড় প্রদক্ষিণ করে পুনরায় ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন, কর্মপরিষদ সদস্য আনিসুজ্জামান, কলাবাগান থানা জামায়াতের আমির জাহিনুর রহমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিছিলে অংশ নেওয়া নেতারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যেকোনো ধরনের কর্মসূচি প্রতিরোধ এবং জনমত গড়ে তোলার লক্ষ্যেই এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন। কর্মসূচি চলাকালে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

সূত্র: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনন্য মিরাজ

জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবনের জন্য গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা, এক সপ্তাহেই প্রাণ গেল ৫ জনের

বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ হাসনাতের

ইউএনওর থাপ্পড়-লাঠিপেটার ভিডিও ভাইরাল, যা দেখা গেল সিসিটিভিতে

সকালে ঘুম থেকে উঠে যেসব অভ্যাস আপনাকে রাখবে সুস্থ

রাত ৮টার পর দোকান খোলা যাবে না, নতুন নির্দেশ সরকারের

রাজশাহীতে তীব্র লোডশেডিং, বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে?

অবশেষে চালুর পথে শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতাল

১০

১৯তম নিবন্ধন থেকেই শিক্ষক নিয়োগে বদল, সুপারিশ করবে না এনটিআরসিএ

১১

এসএসসির ফল প্রকাশ, পাসের হার কমে ৬২.২৫ শতাংশ

১২

গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি-বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে

১৩

সালমান শাহ হত্যা মামলার আসামি ডন বিমানবন্দরে গ্রেফতার

১৪

প্রেমিকের সঙ্গে দেখা করতে জেলে, স্কুলছাত্রীর কাছে ১০ গুলি

১৫

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩

১৬

প্রথমবার চট্টগ্রাম-কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এবার কি যোগ দিচ্ছে মিসর?

১৮

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াতে ইসলামী

১৯

বাবার নির্যাতন থেকে ৫০০ টাকা নিয়ে পালিয়েছিলেন রবি কিষাণ

২০