যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ১২ শর্ত ফাঁস, ক্ষুব্ধ ইসরাইল

ফাঁস হওয়া তথ্যে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের ১২টি গুরুত্বপূর্ণ শর্ত প্রকাশ পেয়েছে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। তবে চুক্তির আনুষ্ঠানিক শর্তাবলি এখনো প্রকাশ করেনি কোনো পক্ষ। এর মধ্যেই ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ চুক্তির ১২টি ধারা বা শর্ত প্রকাশ করেছে বলে দাবি করেছে।

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতি ও আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে চুক্তিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশ নীতিগতভাবে একমত হয়েছে। এসব শর্ত প্রকাশের পর ইসরাইলে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।

ফাঁস হওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে— লেবাননসহ পুরো অঞ্চলে বৈরী কার্যক্রম বন্ধ রাখা, ইরানের পরমাণু অস্ত্র না তৈরির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত, সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের ভবিষ্যৎ নিয়ে আলোচনা এবং পারমাণবিক কর্মসূচিতে বর্তমান অবস্থা বজায় রাখা।

এছাড়া আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না, নৌ-অবরোধ শিথিল করবে এবং অঞ্চলে অতিরিক্ত সামরিক শক্তি মোতায়েন থেকেও বিরত থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ ধারায় বলা হয়েছে, আগামী ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করবে ইরান। একই সঙ্গে আটকে থাকা ইরানি সম্পদ ব্যবহারের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ওয়াশিংটন।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ভবিষ্যতে একটি চূড়ান্ত চুক্তি সম্পন্ন হলে যুক্তরাষ্ট্র ৩০ দিনের মধ্যে সেনা প্রত্যাহার এবং ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করবে। পাশাপাশি ইরানের পুনর্গঠনের জন্য ৩০০ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠনের পরিকল্পনাও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

চুক্তির আরেকটি ধারায় বলা হয়েছে, আলোচনা চলাকালে ইরান যাতে আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করতে পারে, সেজন্য সাময়িক নিষেধাজ্ঞা ছাড় বা বিশেষ অনুমতির ব্যবস্থা করা হবে।

এদিকে নৌ-চলাচল ও সামুদ্রিক সেবা সংক্রান্ত বিধি-বিধান চূড়ান্ত করতে ইরান, ওমান এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর অংশগ্রহণে পৃথক আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

চুক্তির বিষয়বস্তু নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন বা তেহরান। তবে চ্যানেল-১২-এর এই প্রকাশনা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

সূত্র:
চ্যানেল-১২, ইরান ইন্টারন্যাশনাল।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৪ জেলায় একযোগে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ শুরু

১

কুয়াকাটা ভ্রমণের সেরা সময় কোন মাস, জানুন খরচ ও সব তথ্য

২

আবু সাঈদ নিহতের ঘটনায় বেরোবির ৩ শিক্ষকসহ ১১ জন বহিষ্কার

৩

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, মামলা ৪, গ্রেপ্তার ২৬

৪

প্রথমবার ফেনী সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প

৫

প্রাথমিকে আজ যোগদান, নিয়োগপত্র পেয়ে হাসি-আক্ষেপের ভিন্ন ছবি

৬

রাজশাহীতে ইয়াবার বদলে রঙ করা ওষুধ বিক্রির অভিযোগ

৭

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ

৮

ফ্রান্সে জেন-জি বিক্ষোভে আটক ৪৪০, আহত শিক্ষক-শিক্ষার্থী

৯

একসময় গরিব ছেলেই পছন্দ ছিল প্রভার

১০

নিউইয়র্ক সফর নিয়ে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলন

১১

পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি ১৭ নভেম্বর

১২

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা দেবে জামায়াত

১৩

দুর্গাপূজায় ২২ অক্টোবর ছুটি, টানা ৫ দিন বন্ধ সরকারি অফিস

১৪

১৫ হাজার ৭১২ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন একনেকে

১৫

ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক

১৬

বগুড়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ ৪ নেতা গ্রেপ্তার

১৭

২০২৭ সালের বিনামূল্যের বইয়ের ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী

১৮

দ্বিতীয় দিনেও বাড়ল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

১৯

১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র দেওয়ার কাজ চলবে

২০