গঙ্গাচড়ায় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন, হুমকিতে রংপুর-কাকিনা সড়ক

গঙ্গাচড়ায় তিস্তা নদীর ভাঙনে মহিপুর সেতু রক্ষা বাঁধ ধসে পড়েছে। ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে মহিপুর সেতুসহ গুরুত্বপূর্ণ রংপুর-কাকিনা সড়ক মারাত্মক ঝুঁকিতে পড়েছে।

শনিবার (২০ জুন) সন্ধ্যা থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে সেতুর উত্তর-পশ্চিম প্রান্তের রক্ষা বাঁধে ধস শুরু হয়। রাত ৮টা পর্যন্ত অন্তত ৩০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ সময় সেখানে প্রায় ৬০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে মহিপুর সেতু ও কাকিনাগামী সড়কের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত বছরও একই স্থানে প্রায় ১০০ ফুট বাঁধ নদীগর্ভে বিলীন হয়েছিল। তখন এলজিইডি ১৪ লাখ টাকা ব্যয়ে বাঁশের পাইলিং করে সাময়িকভাবে মেরামত করেছিল। তবে স্থায়ী কোনো ব্যবস্থা না নেওয়ায় এবার সেই পাইলিংও ভেঙে গেছে।

লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী বলেন, “গত বছর আমরা এলজিইডিকে ব্লক দিয়ে টেকসই বাঁধ নির্মাণের অনুরোধ করেছিলাম। কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সরকারি অর্থ ব্যয় করেও এবার পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে।”

গঙ্গাচড়া উপজেলা এলজিইডি প্রকৌশলী শাহ মো. ওবায়দুর রহমান জানান, গত বছরের পরামর্শ অনুযায়ী পাইলিং করা হয়েছিল। নতুন ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। দ্রুত জরুরি ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে বাসচাপায় মাদ্রাসা সুপার নিহত, বিক্ষোভে বাসে আগুন; ছবি তুলতে গিয়ে সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর

ইরানের বন্দর আব্বাস ও কেশম দ্বীপে বিস্ফোরণ, সামরিক স্থাপনায় হামলার দাবি

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন মেহজাবীন, ইরফান সাজ্জাদ ও তটিনী

পীরগঞ্জে প্রাথমিক বৃত্তিতে ২৫২ শিক্ষার্থী নির্বাচিত

পীরগঞ্জে সরকারি পাকা সড়ক কেটে দুর্ভোগ, সেতুর দাবি

বন্যা পরিস্থিতি: ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড বিশ্বকাপ ম্যাচ, ৫০ টাকার টিকিটে দেখা যাবে।

সুনামগঞ্জে সম্ভাব্য বন্যা: চার পৌরসভার সব ছুটি বাতিল, খুলেছে জরুরি কন্ট্রোল রুম

টানা বৃষ্টিতে ঢাকার বায়ুর মানের উন্নতি, দূষিত শহরের তালিকায় ১৩তম অবস্থানে রাজধানী

পীরগঞ্জে দুগ্ধ খামারিদের সঙ্গে মতবিনিময় সভা, উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বারোপ

১০

প্রেমিকার অনুরোধে আলোচনায় স্পেন তারকা ইয়ামাল

১১

আওয়ামী লীগ নিষিদ্ধ কেন, প্রশ্ন শেখ হাসিনার

১২

পীরগঞ্জ বড় নিজামপুর জামে মসজিদের ভিত্তি নির্মাণের উদ্বোধন

১৩

দখল-দূষণে ঐতিহ্য হারাচ্ছে পীরগঞ্জের শতবর্ষী মাদারগঞ্জ হাট

১৪

পীরগঞ্জে এমপি মাওলানা নূরুল আমিনের বরাদ্দের জিআর চাল ২৮ পরিবারের মাঝে বিতরণ

১৫

পদোন্নতিতে উপজেলা প্রকৌশলী হলেন আলতাফ হোসেন, পীরগঞ্জে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা

১৬

দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও থেমে নেই রাজধানীর ব্যস্ত জীবন, বৃষ্টিতে বেড়েছে জনদুর্ভোগ

১৭

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফটিকছড়িতে বন্যার শঙ্কা, হালদার পানি বিপদসীমার ওপরে

১৮

সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের বৈঠক

১৯

পর্ন ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল, কুড়িগ্রামে চাঞ্চল্যকর অভিযোগে গ্রেপ্তার ৩

২০