
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে দুই দফা ফোন করে বিভিন্ন বিষয়ে ‘সব ফাঁস’ করে দেওয়ার হুমকি দিয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এ দাবি করেন। পোস্টে তিনি বলেন, প্রথম ফোনে নাসীরুদ্দীন তাকে অনুরোধ করেন, যেন তার বিরুদ্ধে আর কোনো মন্তব্য না করা হয়। জবাবে রাশেদ খাঁন বলেন, প্রধানমন্ত্রী, তার পরিবারের সদস্য ও মন্ত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য বন্ধ করলে তিনি বিষয়টি বিবেচনা করবেন।
রাশেদ খাঁনের দাবি, পরে রাতে আবার ফোন করে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন যে তিনি নাহিদ ও আসিফের কাছ থেকে অর্থ নিয়েছেন এবং ফ্ল্যাট কিনেছেন। এসব তথ্য প্রকাশ করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন তিনি। তবে রাশেদ খাঁন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কখনো তাদের কাছ থেকে কোনো অর্থ নেননি এবং তার কোনো ফ্ল্যাটও নেই।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন আরও উল্লেখ করেন, প্রথম ফোনের পর তিনি ভেবেছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী তার অবস্থান পরিবর্তন করেছেন। কিন্তু পরবর্তীতে আবারও তার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় তিনি হতাশ হয়েছেন বলে মন্তব্য করেন।
এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন