এনসিপির স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন, মুখ্য সংগঠক রনি

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন সহযোগী সংগঠন ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’র আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো. মাহিন সরকার। সদস্যসচিব করা হয়েছে জোবাইরুল হাসান আরিফকে। আর মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলন করে আলোচনায় আসা মহিউদ্দিন রনি।

সোমবার (২৪ অক্টোবর) ঢাকার বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে অবস্থিত এনসিপির অস্থায়ী কার্যালয় থেকে কমিটি ঘোষণার তথ্য জানানো হয়।

দলের দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘোষিত আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রকাশ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলন করে পরিচিতি

জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির মুখ্য সংগঠকের দায়িত্ব পাওয়া মহিউদ্দিন রনি ২০২২ সালে রেলওয়ের অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলন করে দেশজুড়ে পরিচিতি পান।

ওই বছরের ৭ জুলাই কমলাপুর রেলস্টেশনে ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন তিনি। ঈদুল আজহার আগে শুরু হওয়া তাঁর টানা এই কর্মসূচি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পরে ২৫ জুলাই রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রায় চার ঘণ্টার বৈঠক করেন রনি। দাবিগুলো পূরণের আশ্বাস পাওয়ার পর তিনি আন্দোলন স্থগিত করেন।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত এপ্রিলে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন মহিউদ্দিন রনি। নতুন সহযোগী সংগঠনের দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে দলীয় সাংগঠনিক কার্যক্রমে তাঁর ভূমিকা আরও বিস্তৃত হলো।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটায় ইজিবাইকের ধাক্কায় গাছের সঙ্গে, চিকিৎসক নিহত

১

বিয়ে করলেন পারশা মাহজাবিন, গোপন রাখলেন স্বামীর পরিচয়

২

কুড়িগ্রামে পৌর কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী আহত

৩

২০২৮ সালে নতুন কারিকুলাম, ২০২৭ সালের মধ্যে সব স্কুলে মিড-ডে মিল

৪

সাংবাদিককে হেনস্তা ও জাতীয় সংগীত নিয়ে বিতর্ক, পরীমনিকে আইনি নোটিশ

৫

৬ থেকে ১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের পরিকল্পনা ইসির

৬

ইসরাইলে সরকার গঠনে আইজেনকটকে দায়িত্ব, নেতানিয়াহুর হুঁশিয়ারি

৭

১৫ আগস্ট সামরিক কর্মকর্তাদের অপমানের প্রতিশোধ: শফিকুর রহমান

৮

শাহজালাল বিমানবন্দরে পরপর দুই ককটেল বিস্ফোরণ

৯

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

১০

ইরানে ফের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, সিদ্ধান্ত ট্রাম্পের

১১

জাতীয় চার নেতার নামে থাকা কোস্ট গার্ডের ৪ জাহাজের নাম বদল

১২

অনুশোচনা ছাড়া দেশে ফিরে রাজনীতি করতে দেওয়া হবে না’: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ড

১৪

ইরান যুদ্ধ বিস্তৃত করার সিদ্ধান্ত শিগগিরই: ট্রাম্পের হুঁশিয়ারি

১৫

রংপুরের গর্ব: অষ্টাদশ শতকের সাধক কবি কাজী হেয়াত মামুদ

১৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো

১৭

শ্রমিকদের দাবির আড়ালে অস্থিতিশীলতার চেষ্টা: প্রধানমন্ত্রী

১৮

এনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে নির্বাচন কমিশন

১৯

ফ্লোরিডার চার আসনে রিপাবলিকানদের সীমানা কৌশলে ধাক্কা

২০