
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জনপ্রিয় নাট্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তিনি থাকলে যেমন মানুষের পক্ষেই অবস্থান নিতেন, তেমনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময়ও তিনি মানুষের পক্ষেই ছিলেন।
রোববার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে ফারুকী উল্লেখ করেন, সরকারের দায়িত্ব গ্রহণের সময় তিনি জানতেন যে ভালো কাজের জন্য মূল্য দিতে হতে পারে, তবে সেই মূল্য এতটা কঠিন হবে তা তিনি কল্পনাও করেননি।
তিনি অভিযোগ করেন, তার বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, যেসব মানুষ তার সম্পর্কে বিভিন্ন মন্তব্য করছেন, তারা অতীতে তার আলোচনার পরিসরেই ছিলেন না। এখন সাংবাদিকরা তাদের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইছেন, যা তার কাছে বিস্ময়কর বলে মনে হয়েছে।
ফারুকীর ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে পরিচালিত সমন্বিত প্রচারণা এবং অপপ্রচারই প্রমাণ করে যে তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে সঠিক পথেই ছিলেন। তিনি মনে করেন, এসব সমালোচনা তার কাজের প্রভাব ও গুরুত্বকে আরও স্পষ্ট করে তুলেছে।
পোস্টের শেষাংশে জুলাই গণঅভ্যুত্থানে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি লেখেন, “মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম। জুলাইতেও আমি মানুষের পক্ষেই ছিলাম।”
উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে ২০২৪ সালের ১০ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেন মোস্তফা সরয়ার ফারুকী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন