বিএনপির কিছু নেতার প্রশিক্ষণ দরকার: আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

বিএনপির কিছু নেতাকর্মী বাজেট সম্পর্কে সঠিক ধারণা রাখেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, “বিএনপিতে কিছু অশিক্ষিত লোকজন আছে, তারা জানে না বাজেট নির্ধারণ মানেই টাকা নিয়ে যাওয়া নয়। বিএনপির উচিত তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা।”

রোববার (৩১ মে) দুপুরে রাজধানীর কালশীর বাউনিয়া বস্তিবাসীর মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পেলে বস্তিবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন আসিফ মাহমুদ। তিনি বলেন, বস্তি উচ্ছেদের আগে পর্যাপ্ত নোটিশ দেওয়া হয়নি। সরকারি জমি সরকার বুঝে নেবে, তবে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের সুযোগ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, আবাসন প্রকল্প বাস্তবায়ন করা হলে ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী সেখানে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত।

সম্প্রতি কালশী বস্তিতে সংঘটিত অগ্নিকাণ্ড প্রসঙ্গে এনসিপির এই নেতা দাবি করেন, অতীতেও উচ্ছেদের আগে আগুন লাগার ঘটনা ঘটেছে। তিনি বলেন, “আওয়ামী লীগের আমল থেকেই উচ্ছেদের আগে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা দেখা গেছে। উচ্ছেদ করতে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়, এরপর কয়েকদিন পর আগুন লাগে। এটাকে স্বাভাবিক ঘটনা বলা যায় না।”

কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিও জানান তিনি।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে বিনামূল্যে মিলবে নতুন ভেরিফিকেশন ব্যাজ

এইচএসসি রসায়ন পরীক্ষার প্রশ্নে একাধিক ভুল, বিভ্রান্তিতে পরীক্ষার্থীরা

১৩ দিন পর সচল রাঙামাটি-বান্দরবান সড়ক, ফিরেছে যান চলাচল

সরকারের আশ্বাসে ৩৬ দিনের আন্দোলন প্রত্যাহার করল ‘ককরোচ জনতা পার্টি’

পাইরেসির ধাক্কা সামলেও প্রথম দিনে ৪১ কোটি রুপি আয় ‘জানা নায়গান’-এর

পীরগঞ্জের মকিমপুরের বাবা-ছেলে রংপুরে মোটরসাইকেল চুরি মামলায় গ্রেপ্তার

শিক্ষার্থী আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্ট, যা জানা গেল

ইইউর প্রতিযোগিতা আইন লঙ্ঘন, গুগলকে ১০০ কোটি ডলার জরিমানা

মাদ্রাসার ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনায় বিতর্ক

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১০

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা নিতে প্রস্তুত, সিদ্ধান্ত আজ হতে পারে

১১

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন

১২

পীরগঞ্জে ফ্যামিলিকার্ড শুমারি-২০২৬ জনবল নিয়োগ

১৩

ভারতে শিক্ষার্থী আন্দোলনে মোদির পদত্যাগের দাবি

১৪

নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল বহিষ্কার

১৫

কালিহাতীতে মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণ, গ্রেপ্তার বৃদ্ধ

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আসবে অধিদপ্তরের নজরদারিতে: ববি হাজ্জাজ

১৮

নাগরিক সেবায় চালু হলো ‘হ্যালো ডিসি’ মোবাইল অ্যাপ

১৯

জামায়াত এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন

২০