ছাত্রদলের কাজ ওসিকে ফুল দেওয়া নয়, শিক্ষার্থীদের অধিকার আদায় করা: সরোয়ার আলমগীর

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা সরোয়ার আলমগীর বলেছেন, ছাত্রদলের কাজ থানার ওসিকে ফুল দেওয়া নয়; শিক্ষার্থীদের অধিকার আদায় করা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকা।

শুক্রবার (২৬ জুন) নিজ বাসভবনে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে স্থান পাওয়া ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

সরোয়ার আলমগীর বলেন, ছাত্রদলের প্রতিটি কর্মীকে হতে হবে বিনয়ী, সুশিক্ষিত ও আদর্শবান। ছাত্ররাজনীতি হওয়া উচিত নেতৃত্বের গুণাবলি বিকাশ, শৃঙ্খলা এবং জনকল্যাণে কাজ করার অন্যতম মাধ্যম।

তিনি আরও বলেন, সততা, নিষ্ঠা ও জনসেবার মানসিকতা নিয়ে ছাত্রদলকে আরও শক্তিশালী সংগঠনে পরিণত করতে হবে। মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে ছাত্রদলকে আদর্শভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে ছাত্রদলের নেতাকর্মীদের ভূমিকা রাখার আহ্বানও জানান সরোয়ার আলমগীর। পাশাপাশি সমৃদ্ধ ফটিকছড়ি গঠনে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত ছাত্রদল নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সরোয়ার আলমগীরের দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা জানান।

এ সময় উপজেলা বিএনপি, কৃষকদল, পৌর বিএনপি এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাঁর আগমনে আলোকিত হয়েছিল মানবতা, সেই নবীজির জন্মদিন আজ

ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

বিজয়ের নিষ্ঠা ও দায়িত্ববোধের প্রশংসায় যশ

‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন আসছে?

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্র বড় অর্জন: হাবিবুল বাশার

৫০ লাখ টাকা যৌতুকের মামলায় সাবেক এসিল্যান্ড কারাগারে

৫০ লাখ টাকা যৌতুকের মামলায় সাবেক এসিল্যান্ড কারাগারে

পীরগঞ্জে শিশুর গলায় হাচুয়া ধরে শিক্ষিকার সোনার চেইন ছিনতাই

ফিনিস মন্ডিয়াল ফাউন্ডেশনের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিউজিল্যান্ডে ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

১০

এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে

১১

বিয়ের আগেই শেষ আগামী-অদিতের স্বপ্ন, শোকে স্তব্ধ হবু স্বামী

১২

তারাকান্দায় মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক

১৩

ভারতে আবারও আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

১৪

হঠাৎ শিক্ষা সহায়তা ট্রাস্ট পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৫

২ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন, ক্লাস ২৩ সেপ্টেম্বর

১৬

ওসমানীনগরে ট্যাংকলরি-সিএনজি সংঘর্ষে নিহত ৪

১৭

পীরগঞ্জে জমি দখল নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি

১৮

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালুর নীতিমালা করবে ইউজিসি

১৯

১১ মাসে ডাকসুর এমন কাজ ১০৫ বছরেও হয়নি: সাদিক কায়েম

২০